1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
সর্বশেষঃ
ইশরাককে পদত্যাগের নির্দেশের খবর গুজব, দাবি প্রতিমন্ত্রীর ইশরাককে পদত্যাগের নির্দেশের গুঞ্জন, দাবি নাকচ করলেন প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফকে গুলি করে হত্যাচেষ্টার দাবি, আটক ১ ৭ জানুয়ারি শুরু হচ্ছে অমর একুশে বইমেলা ২০২৭ অষ্টমী পূজা উপলক্ষে সোমবার বন্ধ থাকবে দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান সাইবার সুরক্ষা আইনে মতামত ও রাজনৈতিক সমালোচনায় শাস্তি না দেওয়ার সুপারিশ সম্পাদক পরিষদের মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: সৌদি রাষ্ট্রদূতকে ডেকে কারণ জানতে চাইল ঢাকা পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে একযোগে বদলি ও পদায়ন রাঙামাটির কৃতি সন্তান মো. সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ ফুটপাথ দখলমুক্ত হওয়ায় স্বস্তি, অভিযান অব্যাহত রাখার দাবি নগরবাসীর

নেপালে পাহাড়ি ঢল-বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত: শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

নেপালে ভয়াবহ পাহাড়ি ঢল ও আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮ জনে দাঁড়িয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ও পুলিশ জানিয়েছে, বিভিন্ন জেলা থেকে এসব মরদেহ উদ্ধার করা হয়েছে।

দুর্যোগের পর তৃতীয় দিনের মতো উদ্ধার অভিযান চলছে। এখনো ৯৭৭ জনের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। এ পর্যন্ত প্রায় ৩ হাজার ৭৪২ জনকে উদ্ধার করা হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় ১৪ হাজারের বেশি নিরাপত্তাকর্মীকে উদ্ধার ও অনুসন্ধান অভিযানে মোতায়েন করা হয়েছে।

এদিকে নেপালের কর্মকর্তাদের দেওয়া তথ্যের বাইরে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, তিব্বত অংশে বুধবারের দুর্যোগে আরও অন্তত পাঁচজন নিহত হয়েছেন। দুই দেশের দেওয়া তথ্য মিলিয়ে মোট মৃতের সংখ্যা ৫৪৩ এবং নিখোঁজের সংখ্যা ১ হাজার ৫০০ ছাড়িয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, হিমবাহ ধসে বিপুল পরিমাণ বরফ ও ধ্বংসাবশেষের প্রবাহ থেকেই এই ভয়াবহ বন্যার সৃষ্টি হয়েছে। এরই মধ্যে তিব্বত অংশে একটি বাঁধ ভেঙে যাওয়ার পর নেপালের পুলিশ শুক্রবার নতুন করে সতর্কতা জারি করেছে।

নিরাপত্তাকর্মী, উদ্ধারকারী ও ত্রাণকর্মীদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। পরিস্থিতির অবনতি হলে দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে।

২০১৫ সালের ভয়াবহ ভূমিকম্পের পর এই দুর্যোগকে নেপালের সবচেয়ে প্রাণঘাতী দুর্যোগ হিসেবে দেখা হচ্ছে।

সূত্র: এনডিটিভি

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page