1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন

হরমুজে উত্তেজনা, বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

হরমুজ প্রণালিকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের হামলা-পাল্টা হামলায় মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এর সরাসরি প্রভাব পড়েছে আন্তর্জাতিক জ্বালানি বাজারে। ইরানের লারাক দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলা এবং এর জবাবে তেহরানের পাল্টা আক্রমণের পর বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ৯০ ডলার ছাড়িয়েছে।

সোমবার (৩১ আগস্ট) বাংলাদেশ সময় সকাল পৌনে ৯টার দিকে ব্রেন্ট ক্রুডের দাম ২ দশমিক ৫১ ডলার বা ২ দশমিক ৮৫ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯০ দশমিক ৬১ ডলারে ওঠে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ২ দশমিক ১৩ ডলার বা ২ দশমিক ৫৫ শতাংশ বেড়ে ৮৫ দশমিক ৫৩ ডলারে দাঁড়ায়।

রোববার ইরানের লারাক দ্বীপে দুটি রকেট উৎক্ষেপণকারী স্থাপনায় হামলা চালায় মার্কিন বাহিনী। এর পর ইরানের বিপ্লবী গার্ড বাহিনী জর্ডানে থাকা দুটি মার্কিন ঘাঁটিতে হামলার দাবি করে। এ পাল্টাপাল্টি সামরিক পদক্ষেপের ফলে মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

সবচেয়ে বড় উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে হরমুজ প্রণালি। বিশ্বের সমুদ্রপথে পরিবাহিত তেলের প্রায় এক-পঞ্চমাংশ এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে যাতায়াত করে। ফলে সেখানে সংঘাত দীর্ঘায়িত হলে তেলবাহী জাহাজ চলাচল ব্যাহত হয়ে বৈশ্বিক জ্বালানি সরবরাহে বড় ধরনের চাপ তৈরি হতে পারে।

ইতোমধ্যে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল উল্লেখযোগ্যভাবে কমে এসেছে। বাজার বিশ্লেষকদের আশঙ্কা, সংঘাত আরও বাড়লে তেলের দাম আরও ঊর্ধ্বমুখী হতে পারে।

তবে তেলের দাম ৯০ ডলার ছাড়ানো সাময়িক নাকি আরও বড় মূল্যবৃদ্ধির সূচনা—তা নির্ভর করছে হরমুজ প্রণালির পরিস্থিতি ও যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের পরবর্তী গতিপথের ওপর।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page