1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন

‘এআই ভিডিও’ ভুয়া, দাবি অভিনেত্রীর

বিনোদন ডেস্ক
  • প্রকাশিত: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনেত্রী শালিনী পাণ্ডেকে নিয়ে একটি আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়াকে কেন্দ্র করে আলোচনা তৈরি হয়েছে। ভিডিওটির সত্যতা নিয়ে প্রশ্ন ওঠার পর বিষয়টি নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন অভিনেত্রী।

শালিনী পাণ্ডে জানিয়েছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি সম্পূর্ণ ভুয়া এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে। ভিডিওতে দেখা নারী তিনি নন বলেও স্পষ্ট করেছেন অভিনেত্রী।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে ‘অর্জুন রেড্ডি’খ্যাত এই অভিনেত্রী লেখেন, তার একটি ভুয়া ও এআই প্রযুক্তির মাধ্যমে তৈরি ভিডিও বর্তমানে অনলাইনে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি সম্পূর্ণ মিথ্যা এবং সেখানে যে নারীকে দেখানো হয়েছে, তিনি নন বলেও জানান শালিনী।

এআই প্রযুক্তির অপব্যবহার করে বিশেষ করে নারীদের হয়রানি ও হেয় করার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন অভিনেত্রী। তার মতে, কাউকে ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যে প্রযুক্তির এমন ব্যবহারকে কোনোভাবেই স্বাভাবিক হিসেবে দেখার সুযোগ নেই।

ছড়িয়ে পড়া ভিডিওটি কেউ দেখে থাকলে সেটি শেয়ার, ফরোয়ার্ড বা ডাউনলোড না করার অনুরোধ জানিয়েছেন শালিনী। একই সঙ্গে ভিডিওটি যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে, সেখানে রিপোর্ট করার আহ্বান জানিয়েছেন তিনি।

২০১৭ সালে সন্দীপ রেড্ডি বাঙ্গার ‘অর্জুন রেড্ডি’ সিনেমায় বিজয় দেবরাকোন্ডার বিপরীতে অভিনয়ের মাধ্যমে পরিচিতি পান শালিনী পাণ্ডে। এরপর ‘মহানটি’, ‘১১৮’, ‘জয়েশভাই জোরদার’ ও ‘মহারাজ’সহ তেলুগু, হিন্দি ও তামিল ভাষার বিভিন্ন সিনেমায় অভিনয় করেছেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page