
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) চারজন নিরস্ত্র পুলিশ পরিদর্শককে বদলি ও নতুন পদায়ন করা হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক আদেশে এ নির্দেশনা দেওয়া হয়। আদেশটি অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।
বদলিকৃত কর্মকর্তারা হলেন—
মো. মনিরুজ্জামান: উত্তরা-পশ্চিম থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত) থেকে তেজগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে পদায়ন করা হয়েছে।
সালাহ উদ্দিন কাদের: মতিঝিল থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (অপারেশন) থেকে রমনা থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে বদলি করা হয়েছে।
মো. নূরুল ইসলাম: পল্টন থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (অপারেশন) থেকে আদাবর থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে পদায়ন করা হয়েছে।
সাব্বির মোহাম্মদ সেলিম: তেজগাঁও থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত) থেকে উত্তরা-পশ্চিম থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে বদলি করা হয়েছে।
দাপ্তরিক আদেশের অনুলিপি অতিরিক্ত পুলিশ কমিশনার, যুগ্ম পুলিশ কমিশনার, উপ-পুলিশ কমিশনারসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগে পাঠানো হয়েছে। সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।