1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন

রুশ অর্থমন্ত্রীর আকস্মিক উপস্থিতি, ক্ষুব্ধ ইউরোপ

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

যুক্তরাষ্ট্রের আয়োজিত জি২০-এর অর্থবিষয়ক বৈঠকে আকস্মিকভাবে অংশ নিয়েছেন রাশিয়ার অর্থমন্ত্রী আন্তন সিলুয়ানভ। তার উপস্থিতিতে ইউরোপীয় মন্ত্রী ও কর্মকর্তাদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।

সোমবার (৩১ আগস্ট) যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনার অ্যাশভিলে অনুষ্ঠিত বৈঠকে যোগ দেন সিলুয়ানভ। ব্যক্তিগতভাবে এটি তার প্রথম জি২০ অর্থবিষয়ক বৈঠকে অংশগ্রহণ।

বৈঠকের ফাঁকে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্টের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকও করেন সিলুয়ানভ। রাশিয়ার অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, জি২০ কাঠামোর মধ্যে আর্থিক সহযোগিতা নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা হয়েছে।

এক মার্কিন কর্মকর্তা জানান, বৈঠকে ইউক্রেন যুদ্ধ বন্ধে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি পরিকল্পনাও গুরুত্ব পায়।

সিলুয়ানভকে আমন্ত্রণ জানানোর কারণ জানতে চাইলে ট্রাম্প বলেন, ‘আমরা সবার সঙ্গে ভালোভাবে চলতে পছন্দ করি। আমি এত সফল হওয়ার অন্যতম কারণ হলো, আমি সবার সঙ্গে ভালোভাবে চলি।’

তবে জি২০ বৈঠকে রাশিয়ার অংশগ্রহণে ক্ষোভ প্রকাশ করেছেন ইউরোপীয় প্রতিনিধিরা। পোল্যান্ডের অর্থমন্ত্রী আন্দ্রেজ দোমানস্কি বলেন, বৈঠকে মস্কোর প্রতিনিধিকে দেখে তিনি অসন্তুষ্ট। তবে আয়োজকদের অতিথি আমন্ত্রণের অধিকার রয়েছে বলেও স্বীকার করেন তিনি।

রয়টার্সকে দোমানস্কি বলেন, ‘আমরা রাশিয়াকে বিশ্বাস করি না। তারা প্রতিনিয়ত মিথ্যা বলে এবং তাদের সঙ্গে আলোচনা করার সময় আপনাকে সত্যিই, সত্যিই সতর্ক থাকতে হবে।’

তিনি আরও বলেন, ইউক্রেনের সঙ্গে সংঘাতে রাশিয়াই আগ্রাসী পক্ষ। তাই রাশিয়ার সঙ্গে যেকোনো ধরনের আলোচনা করা তার জন্য অত্যন্ত কঠিন।

সূত্র: রয়টার্স

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page