1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন

সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে চলচ্চিত্র প্রদর্শনী

বিনোদন ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬

নব্বইয়ের দশকে ঢাকাই চলচ্চিত্রে ধূমকেতুর মতো আবির্ভাব হয়েছিল সালমান শাহর। অভিনয়, স্টাইল ও ব্যক্তিত্ব দিয়ে অল্প সময়েই দর্শকদের হৃদয়ে জায়গা করে নেন তিনি। মাত্র চার বছরের ক্যারিয়ারে প্রায় ২৬টি সিনেমায় অভিনয় করে হয়ে ওঠেন বাংলা চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় নায়ক।

জনপ্রিয়তার শীর্ষে থাকা অবস্থায় ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রহস্যময় মৃত্যুর মধ্য দিয়ে থেমে যায় তার পথচলা। আগামী ৬ সেপ্টেম্বর তার ৩০তম মৃত্যুবার্ষিকী।

এ উপলক্ষে প্রয়াত এই নায়ককে স্মরণ করে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) আয়োজন করেছে তিন দিনব্যাপী উন্মুক্ত চলচ্চিত্র প্রদর্শনীর। এতে সহযোগিতা করছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

বিএফডিসির ভিআইপি প্রজেকশন হলে দর্শকদের জন্য সালমান শাহ অভিনীত তিনটি জনপ্রিয় সিনেমা প্রদর্শিত হবে।

৬ সেপ্টেম্বর:
প্রথম দিন বিকেল ৪টায় প্রদর্শিত হবে এম এ খালেদ পরিচালিত ‘স্বপ্নের ঠিকানা’। ১৯৯৫ সালে মুক্তি পাওয়া এই রোমান্টিক সিনেমায় সালমান শাহর বিপরীতে অভিনয় করেন শাবনূর। এতে আরও অভিনয় করেছেন সোনিয়া, রাজীব, ডলি জহুর ও আবুল হায়াতসহ অনেকে।

৭ সেপ্টেম্বর:
দ্বিতীয় দিন বিকেল ৪টায় প্রদর্শিত হবে সালমান শাহ অভিনীত প্রথম সিনেমা ‘কেয়ামত থেকে কেয়ামত’। সোহানুর রহমান সোহান পরিচালিত সিনেমাটি ১৯৯৩ সালে মুক্তি পায়। এ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় সালমান শাহর। এতে তার বিপরীতে অভিনয় করেন মৌসুমী। মুক্তির পর সিনেমাটি দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।

৮ সেপ্টেম্বর:
শেষ দিন বিকেল ৪টায় প্রদর্শিত হবে সালমান শাহ ও শাবনূর অভিনীত ‘তোমাকে চাই’। মতিন রহমান পরিচালিত সিনেমাটি ১৯৯৬ সালে মুক্তি পায়। এতে সালমান শাহর বিপরীতে অভিনয় করেন শাবনূর। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন খলিলউল্লাহ খান, শর্মিলী আহমেদ, আরিফুল হক, অমল বোস, ইজ্জত আলী, ডন ও সুজা খন্দকারসহ অনেকে।

সালমান শাহর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই চলচ্চিত্র প্রদর্শনীর মাধ্যমে তার অভিনীত জনপ্রিয় সিনেমাগুলো আবারও বড় পর্দায় দেখার সুযোগ পাবেন দর্শকরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page