1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন

যে কারণে মেয়ের পাসপোর্ট সঙ্গে নিয়ে মক্কায় ওমরাহ করলেন কায়সার হামিদ

বিনোদন ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

একসঙ্গে মক্কায় গিয়ে ওমরাহ পালনের ইচ্ছা ছিল বাবা-মেয়ের। তবে সেই স্বপ্ন পূরণের আগেই না ফেরার দেশে পাড়ি জমান জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার। মেয়ের মৃত্যুর পর তার স্মৃতি ও অপূর্ণ স্বপ্ন হৃদয়ে ধারণ করে পবিত্র মক্কায় ওমরাহ পালন করেছেন জাতীয় দলের সাবেক তারকা ফুটবলার কায়সার হামিদ।

ওমরাহ পালনের পুরো সময়টুকু মেয়ের পাসপোর্ট সঙ্গে রেখেছিলেন তিনি। সম্প্রতি পবিত্র নগরী মক্কায় গিয়ে কারিনার পাসপোর্ট হাতে একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন কায়সার হামিদ। সঙ্গে দেন আবেগঘন একটি বার্তাও।

কায়সার হামিদ জানান, গত বছর থেকেই মেয়েকে নিয়ে কাবা শরিফে যাওয়ার পরিকল্পনা করেছিলেন তিনি। কিন্তু কয়েক মাস আগে লিভারসংক্রান্ত জটিলতায় আক্রান্ত হয়ে ভারতের চেন্নাইয়ের ভেলোর ক্রিশ্চিয়ান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান কারিনা।

সামাজিক যোগাযোগমাধ্যমের বার্তায় কায়সার হামিদ উল্লেখ করেন, স্বপ্নে তিনি কারিনাকে তার সঙ্গে কাবা শরিফ তাওয়াফ করতে দেখেছেন। এ কারণে আত্মিকভাবে কারিনাও তাদের সঙ্গে ওমরাহ সম্পন্ন করেছে—এমন বিশ্বাসের কথাও জানান তিনি।

প্রাণবন্ত উপস্থাপনা, জীবনঘনিষ্ঠ কনটেন্ট এবং অভিনয় দিয়ে অল্প সময়েই তরুণদের মধ্যে জনপ্রিয় হয়ে উঠেছিলেন কারিনা কায়সার। ‘ইন্টার্নশিপ’ ও ‘৩৬-২৪-৩৬’-এর মতো জনপ্রিয় সিরিজে অভিনয়ের পাশাপাশি চিত্রনাট্য লেখার কাজও করেছেন তিনি।

কারিনার অকালমৃত্যুতে তার পরিবার, সহকর্মী ও ভক্তদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। মেয়ের স্মৃতি বুকে ধারণ করে বাবার এই ওমরাহ পালনের ঘটনা নতুন করে আবেগঘন করে তুলেছে তার শুভাকাঙ্ক্ষীদের।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page