1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
সর্বশেষঃ
নবম জাতীয় পে-স্কেলের প্রজ্ঞাপন জারি, কার্যকর ১ জুলাই থেকে মক্কাকে লক্ষ্য করে হুথি হামলা ‘মহাপাপ’: মসজিদুল হারামের ইমাম একাদশে ভর্তি: নিশ্চায়ন ও মাইগ্রেশনের ফল আজ রাতে তিতাসের ২৮ নম্বর কূপ থেকে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস আজই নবম পে স্কেলের প্রজ্ঞাপন, বাড়ছে বেতন-পেনশন সাতক্ষীরায় গুড়পুকুর পাড়ে মনসা পূজা, এবছরও হচ্ছে না মেলা রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, আহত ১ বিএমইউতে ইমোশনাল ডোনারের কিডনি প্রতিস্থাপন সফল বাব আল-মান্দেবে বাণিজ্যিক জাহাজের নিরাপত্তায় যুদ্ধজাহাজ মোতায়েনে ইতালি জাতির প্রয়োজনে ৮ দফা এক দফায় পরিণত হতে পারে: শফিকুর রহমান

বাব আল-মান্দেবে বাণিজ্যিক জাহাজের নিরাপত্তায় যুদ্ধজাহাজ মোতায়েনে ইতালি

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নৌপথ বাব আল-মান্দেব প্রণালিতে বাণিজ্যিক জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করতে নৌবাহিনীর উপস্থিতি বাড়ানোর উদ্যোগ নিয়েছে ইতালি। দেশটির প্রতিরক্ষামন্ত্রী গুইদো ক্রোসেত্তো জানিয়েছেন, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সিদ্ধান্তের জন্য দীর্ঘ সময় অপেক্ষা না করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

ক্রোসেত্তো বলেন, বাব আল-মান্দেব দিয়ে ইতালীয় জাহাজ চলাচল নিরাপদ রাখতে দেশটির প্রয়োজনীয় সক্ষমতা রয়েছে। নৌপথটি বন্ধ বা দীর্ঘ সময় ব্যাহত হলে ইতালির অর্থনীতিতে গুরুতর প্রভাব পড়তে পারে বলেও সতর্ক করেন তিনি।

ইতালি বর্তমানে ইইউর অ্যাসপিডেস মিশনে অংশ নিচ্ছে। শুক্রবার ইতালীয় নৌবাহিনীর ফ্রিগেট ‘কার্লো বার্গামিনি’ বাব আল-মান্দেব প্রণালি দিয়ে উত্তরমুখী যাত্রার সময় ইতালীয় বাণিজ্যিক জাহাজ ‘জলি ওরো’কে নিরাপত্তা দিয়ে নিয়ে যায়।

বাব আল-মান্দেব লোহিত সাগরকে এডেন উপসাগরের সঙ্গে যুক্ত করেছে। সুয়েজ খালের মাধ্যমে ইউরোপ ও এশিয়ার মধ্যে বাণিজ্যিক নৌ চলাচলের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পথ। সাম্প্রতিক সময়ে ইয়েমেনের পশ্চিম উপকূলে হুতিদের অগ্রগতির কারণে প্রণালিটির নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে।

ইতালির দাবি, অ্যাসপিডেস মিশনে আরও নৌযান যুক্ত করা প্রয়োজন। এ বিষয়ে ক্রোসেত্তো ইইউর পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান কাজা কালাসকে চিঠি দিয়ে মিশন শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন। প্রয়োজন হলে ইতালি দ্বিতীয় একটি ফ্রিগেটও দিতে প্রস্তুত বলে জানিয়েছে।

ইতালির জন্য বাব আল-মান্দেব ও লোহিত সাগরের নিরাপত্তা বিশেষ গুরুত্বপূর্ণ। দেশটির মোট বাণিজ্যের উল্লেখযোগ্য অংশ সুয়েজ খালনির্ভর হওয়ায় নৌপথে দীর্ঘস্থায়ী বিঘ্ন ঘটলে আমদানি-রপ্তানি ও সরবরাহ ব্যবস্থায় প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page