1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষঃ
রিয়ালের প্রস্তাব ফিরিয়ে বার্সেলোনায় রদ্রি মক্কা প্রতিরক্ষা জোটের প্রথম মহাসচিব পাকিস্তানের নোমান মাহমুদ শি জিনপিংকে ট্রাম্পের স্বাগত, বাণিজ্যবিরতি বাড়ল ১০ জানুয়ারি পর্যন্ত যমুনা এক্সপ্রেসওয়েতে স্লিপার বাসে আগুন, নিহত ৯ বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান জাতিসংঘ অধিবেশনের সাইডলাইনে তারেক রহমানের সঙ্গে পেজেশকিয়ানের বৈঠক বারিধারায় নির্মাণশ্রমিক নিহত: প্রাইভেটকারে থাকা কিশোর গ্রেফতার ‘মাথা নত করব না, হাঁটু গেড়ে বসব না’: জাতিসংঘে পেজেশকিয়ান ইউপি নির্বাচনে জামানত পাঁচগুণ, ব্যয়সীমা বাড়ল দ্বিগুণ রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি তারেক রহমানের ৫ প্রস্তাব

শাহজালাল বিমানবন্দরে বিমানের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার জব্দ

মিডিয়া ডেস্ক
  • প্রকাশিত: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে সিঙ্গাপুর থেকে আসা বাংলাদেশ বিমানের বিজি-৫৮৫ ফ্লাইটের টয়লেট থেকে ৫০টি স্বর্ণবার জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)।

সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ বিমানের ওই ফ্লাইটে অভিযান চালিয়ে স্বর্ণবারগুলো উদ্ধার করা হয়। এ ঘটনায় বিমানবন্দরে তল্লাশি ও অভিযান অব্যাহত রয়েছে।

সিআইআইডির প্রাথমিক গোয়েন্দা তথ্য অনুযায়ী, ফ্লাইটটিতে ১০০টির বেশি স্বর্ণবার থাকতে পারে বলে ধারণা করা হয়েছিল। এরপর প্রায় চার ঘণ্টা ধরে ফ্লাইটটিতে টানা তল্লাশি চালানো হয়। একপর্যায়ে উড়োজাহাজের টয়লেটের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৫০টি স্বর্ণবার শনাক্ত করা হয়।

তবে অভিযান শুরুর দিকে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে ১০০টি স্বর্ণবার উদ্ধারের তথ্য জানানো হয়েছিল। পরবর্তী তল্লাশিতে এখন পর্যন্ত ৫০টি স্বর্ণবার উদ্ধারের তথ্য পাওয়া গেছে।

উদ্ধার করা প্রতিটি স্বর্ণবারের ওজন ১০ তোলা। সে হিসাবে ৫০টি বারের মোট ওজন ৫০০ তোলা, যা প্রায় ৫ দশমিক ৮৩২ কেজি। জব্দ করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য প্রায় ১১ কোটি টাকা।

স্বর্ণবারগুলো কীভাবে উড়োজাহাজের টয়লেটে রাখা হয়েছিল এবং এর সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত চালাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page