1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষঃ
রিয়ালের প্রস্তাব ফিরিয়ে বার্সেলোনায় রদ্রি মক্কা প্রতিরক্ষা জোটের প্রথম মহাসচিব পাকিস্তানের নোমান মাহমুদ শি জিনপিংকে ট্রাম্পের স্বাগত, বাণিজ্যবিরতি বাড়ল ১০ জানুয়ারি পর্যন্ত যমুনা এক্সপ্রেসওয়েতে স্লিপার বাসে আগুন, নিহত ৯ বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান জাতিসংঘ অধিবেশনের সাইডলাইনে তারেক রহমানের সঙ্গে পেজেশকিয়ানের বৈঠক বারিধারায় নির্মাণশ্রমিক নিহত: প্রাইভেটকারে থাকা কিশোর গ্রেফতার ‘মাথা নত করব না, হাঁটু গেড়ে বসব না’: জাতিসংঘে পেজেশকিয়ান ইউপি নির্বাচনে জামানত পাঁচগুণ, ব্যয়সীমা বাড়ল দ্বিগুণ রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি তারেক রহমানের ৫ প্রস্তাব

রিয়ালের প্রস্তাব ফিরিয়ে বার্সেলোনায় রদ্রি

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

রিয়াল মাদ্রিদের প্রস্তাব পেয়েও শেষ পর্যন্ত বার্সেলোনায় যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন স্প্যানিশ মিডফিল্ডার রদ্রি। তবে রিয়ালের আগ্রহ এবং কোচ হোসে মরিনিওর সঙ্গে হওয়া ইতিবাচক আচরণের জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।

সম্প্রতি ‘মুন্দো দেপোর্তিভো’কে দেওয়া এক সাক্ষাৎকারে রদ্রি বলেন, রিয়াল মাদ্রিদকে ‘না’ বলা তার জন্য মোটেও সহজ ছিল না। বিশ্বকাপের পর ছুটি কাটানোর পরিকল্পনা থাকলেও দুই ক্লাবের প্রস্তাব ও ভবিষ্যৎ পরিকল্পনা বিবেচনা করে শেষ পর্যন্ত বার্সেলোনাকেই বেছে নেন তিনি।

রদ্রি বলেন, ‘মাদ্রিদকে না বলা সহজ নয়। বিশেষ করে তারা আমার সঙ্গে যেভাবে আচরণ করেছে, তা ছিল অসাধারণ। তবে শেষ পর্যন্ত ক্রীড়াগত দিক বিবেচনা করেই সিদ্ধান্ত নিয়েছি—কোথায় খেলোয়াড় হিসেবে আরও ভালো করতে পারব এবং নিজেকে আরও বিকশিত করতে পারব।’

বার্সেলোনার ক্রীড়া পরিচালক দেকো এবং কোচ হান্সি ফ্লিকের পরিকল্পনাও তাকে আকৃষ্ট করেছে বলে জানান রদ্রি। তাদের সঙ্গে আলোচনার পরই বার্সেলোনায় যোগ দেওয়ার সিদ্ধান্ত আরও দৃঢ় হয় বলে জানান তিনি।

রিয়াল মাদ্রিদের কোচ হোসে মরিনিওর সঙ্গেও ব্যক্তিগতভাবে কথা হয়েছিল রদ্রির। তবে সেই আলোচনার বিস্তারিত প্রকাশ করতে চাননি তিনি। শুধু জানিয়েছেন, নিজের সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ার পর মরিনিওকে ফোন করে রিয়ালের আগ্রহ এবং তার প্রতি দেখানো ভালো আচরণের জন্য ধন্যবাদ জানিয়েছেন।

রদ্রির বক্তব্যে স্পষ্ট, রিয়ালের প্রতি সম্মান থাকলেও নিজের ক্যারিয়ার ও মাঠের পারফরম্যান্সের দিক বিবেচনাতেই বার্সেলোনাকে বেছে নিয়েছেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page