1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষঃ
তারেক রহমানের সঙ্গে বিশ্বব্যাংক প্রেসিডেন্ট অজয় বাঙ্গার বৈঠক বাবার শাসনে রাগ করে বের হওয়া শিশু ৮ দিন পর টঙ্গী থেকে উদ্ধার জ্বালানি সংকটে প্রায় ৩০ ডলারে এলএনজি কিনছে বাংলাদেশ ফাতেহা-ই-ইয়াজদহমে আগামীকাল দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি আশুলিয়ায় সিলিন্ডারবাহী কাভার্ডভ্যান বিস্ফোরণ: ছয়জনের বিরুদ্ধে মামলা জাতিসংঘের ৮১তম অধিবেশনের উদ্বোধনী পর্বে প্রধানমন্ত্রী তারেক রহমান জ্বালানি তেলের দাম বাড়লেও আপাতত ট্রেনের ভাড়া বাড়ছে না ট্রাম্প-পেজেশকিয়ান-নেতানিয়াহুকে ঘিরে উত্তপ্ত জাতিসংঘ অধিবেশন চার জেলায় নতুন পুলিশ সুপার, বদলি ১৮ ঊর্ধ্বতন কর্মকর্তা ৫ ব্রোকারেজ হাউজের ১৭ হাজার ৩৩২ বিনিয়োগকারীকে সর্বোচ্চ ৫ লাখ টাকা ফেরত

নাশকতায় আওয়ামী লীগের প্রতিষ্ঠানের অর্থ ব্যবহৃত হচ্ছে কি না খতিয়ে দেখার আহ্বান ইশরাকের

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির পেছনে বিরোধী দল ও ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো যোগসাজশ রয়েছে কি না, তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন।

সোমবার (২১ সেপ্টেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আয়োজনে ‘পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে’ বিক্ষোভ মিছিল-পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ইশরাক হোসেন অভিযোগ করেন, আওয়ামী লীগের কয়েকজন শীর্ষ নেতার মৃত্যুদণ্ডের আদেশের পর একটি মহল সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। একই সঙ্গে বিরোধী দল সরকার পতনের আন্দোলনের কথা বলছে এবং শেখ হাসিনা ভারত থেকে নাশকতার মাধ্যমে সরকারকে বেকায়দায় ফেলার চেষ্টা করছেন—এমন দাবি করে তিনি দুপক্ষের মধ্যে কোনো যোগসাজশ রয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন তোলেন।

তিনি আরও বলেন, আওয়ামী লীগের পলাতক নেতাদের রেখে যাওয়া বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান, পরিবহনসহ অন্যান্য প্রতিষ্ঠান বর্তমানে কারা পরিচালনা করছে এবং এসব প্রতিষ্ঠান থেকে অর্জিত অর্থ নাশকতা বা রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে ব্যবহার হচ্ছে কি না, তা তদন্ত করে দেখা প্রয়োজন।

বিরোধী দলের সাম্প্রতিক রাজনৈতিক কর্মসূচির সমালোচনা করে ইশরাক হোসেন বলেন, তারা বিভিন্ন কর্মসূচি পালন করলেও আওয়ামী লীগের কথিত সন্ত্রাসী কর্মকাণ্ডের বিষয়ে যথেষ্ট বক্তব্য দিচ্ছে না।

তিনি আরও বলেন, বিএনপি কোনো ধরনের নাশকতার চেষ্টা মেনে নেবে না এবং এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় দলীয়ভাবে প্রতিরোধ গড়ে তোলা হবে।

সমাবেশ শেষে বিক্ষোভ মিছিলটি বিজয়নগর ও নাইটিঙ্গেল মোড় ঘুরে পুনরায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page