1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষঃ
বাংলাদেশে অফিস খোলার জন্য মেটাকে আমন্ত্রণ ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা অপ্রতিমসহ নিরপরাধ শিশু হত্যার বিচার চেয়ে সাতক্ষীরায় মানববন্ধন ইউপি নির্বাচনে চেয়ারম্যান ও সদস্যদের নতুন প্রতীক নির্ধারণ জাতিসংঘে প্রথমবার ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজলের সৌজন্য সাক্ষাৎ সব সরকারি কলেজের চলমান ক্লাস রুটিন চেয়েছে মাউশি অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার ৭ কর্মকর্তাকে বদলি নাসিরনগরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে ফাতেহায়ে ইয়াজদাহম উদযাপন বীরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিনজনের কারাদণ্ড

চার জেলায় নতুন পুলিশ সুপার, বদলি ১৮ ঊর্ধ্বতন কর্মকর্তা

মিডিয়া ডেস্ক
  • প্রকাশিত: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

নেত্রকোনা, ব্রাহ্মণবাড়িয়া, রাজবাড়ী ও মেহেরপুর—এই চার জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) নিয়োগ দেওয়া হয়েছে। একই সঙ্গে ১৮ জন পুলিশ সুপারসহ পুলিশের কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে বদলি ও পদায়ন করা হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে উপসচিব তৌছিফ আহমেদের সই করা পৃথক প্রজ্ঞাপনে এ রদবদলের তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, নেত্রকোনার নতুন পুলিশ সুপার হিসেবে র‍্যাবের মো. বদরুদ্দোজা, ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ সদর দপ্তরের এআইজি মু. জালাল উদ্দিন ফাহিম, রাজবাড়ীতে র‍্যাবের মীর মনির হোসেন এবং মেহেরপুরে পুলিশ সদর দপ্তরের এআইজি আলী হায়দার চৌধুরীকে নিয়োগ দেওয়া হয়েছে।

এদিকে নেত্রকোনার বিদায়ী এসপি মো. তরিকুল ইসলামকে সিআইডিতে, ব্রাহ্মণবাড়িয়ার এসপি শাহ মো. আব্দুর রউফকে এসবিতে, রাজবাড়ীর এসপি মোহাম্মদ মনজুর মোরশেদকে হাইওয়ে পুলিশে এবং মেহেরপুরের এসপি উজ্জ্বল কুমার রায়কে সিআইডিতে বদলি করা হয়েছে।

জাতিসংঘ মিশন শেষ করে পুলিশ সদর দপ্তরে যোগ দেওয়া মো. নূরুল আমীন হাওলাদারকে পুলিশ স্টাফ কলেজের পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।

এ ছাড়া সিআইডির ফাতিহা ইয়াসমিনকে এপিবিএনে, মোনালিসা বেগমকে রংপুরের পিটিসিতে এবং মো. জাহিদুল ইসলামকে রাজশাহীর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে বদলি করা হয়েছে। পুলিশ সদর দপ্তরের মো. আবু হাসানকে শিল্পাঞ্চল পুলিশে এবং পুলিশ টেলিকমের মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকীকে খাগড়াছড়ির মহালছড়ি এপিবিএনের ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে পদায়ন করা হয়েছে।

রাজারবাগ পুলিশ টেলিকমের মো. নাছির উদ্দিন যুবায়েরকে ট্যুরিস্ট পুলিশে এবং শাহরিয়ার বিন সালেহকে রেলওয়ে পুলিশে বদলি করা হয়েছে। একই সঙ্গে এসএমপির মুহাম্মদ রহমত উল্লাহকে ঢাকার পুলিশ টেলিকমে এবং এসবির আমীনুল ইসলামকে রাঙামাটির বেতবুনিয়া পিএসটিএসে বদলি করা হয়েছে।

খুলনা রেঞ্জের মো. সাজ্জাদুর রহমান রাসেলকে বরিশালের বিএমপিতে, কেএমপির মেরিনা আক্তারকে ট্যুরিস্ট পুলিশে এবং জিএমপির মোহাম্মদ মহিউল ইসলামকে সিআইডিতে বদলি করা হয়েছে। মোহাম্মদ মহিউদ্দীন আহমেদকে জিএমপি থেকে রংপুর মেট্রোপলিটন পুলিশে পদায়ন করা হয়েছে।

পৃথক আদেশে খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি তোফায়েল আহম্মেদকে বরিশালের বিএমপিতে বদলি করা হয়েছে। এ ছাড়া পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার শারমিন আক্তারকে শিল্পাঞ্চল পুলিশে এবং সিআইডির আসমা আখতারকে পুলিশ সদর দপ্তরে পদায়ন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page