1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
সর্বশেষঃ
বাংলাদেশে অফিস খোলার জন্য মেটাকে আমন্ত্রণ ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা অপ্রতিমসহ নিরপরাধ শিশু হত্যার বিচার চেয়ে সাতক্ষীরায় মানববন্ধন ইউপি নির্বাচনে চেয়ারম্যান ও সদস্যদের নতুন প্রতীক নির্ধারণ জাতিসংঘে প্রথমবার ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজলের সৌজন্য সাক্ষাৎ সব সরকারি কলেজের চলমান ক্লাস রুটিন চেয়েছে মাউশি অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার ৭ কর্মকর্তাকে বদলি নাসিরনগরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে ফাতেহায়ে ইয়াজদাহম উদযাপন বীরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিনজনের কারাদণ্ড

সব সরকারি কলেজের চলমান ক্লাস রুটিন চেয়েছে মাউশি

মিডিয়া ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) আওতাধীন দেশের সব সরকারি কলেজের চলমান ক্লাস রুটিন চেয়ে জরুরি নির্দেশনা জারি করা হয়েছে। আগামী ২৮ সেপ্টেম্বরের মধ্যে নির্ধারিত ফরম্যাটে এসব রুটিন মাউশিতে পাঠাতে বলা হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) মাউশির এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাউশির আওতাধীন সব সরকারি কলেজের অধ্যক্ষদের নিজ নিজ প্রতিষ্ঠানের চলমান ক্লাস রুটিন পিডিএফ ও ওয়ার্ড ফাইল আকারে প্রস্তুত করতে হবে। রুটিন তৈরির ক্ষেত্রে বাংলায় ইউনিকোড এবং ইংরেজি লেখার জন্য ‘টাইমস নিউ রোমান’ ফন্ট ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে।

প্রস্তুত করা ক্লাস রুটিন আগামী ২৮ সেপ্টেম্বরের মধ্যে মাউশির নির্ধারিত ই-মেইল ঠিকানায় পাঠাতে হবে। বিজ্ঞপ্তিতে বিষয়টি ‘অতীব জরুরি’ উল্লেখ করে নির্ধারিত সময়ের মধ্যে রুটিন পাঠানো নিশ্চিত করতে সংশ্লিষ্ট সরকারি কলেজগুলোর অধ্যক্ষদের নির্দেশ দেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page