1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
সর্বশেষঃ
বারিধারায় শ্রমিক নিহত: ৯ লাখ টাকায় আপসের দাবি আসামিপক্ষের বারিধারায় গাড়িচাপায় শ্রমিকের মৃত্যু: কিশোরকে সংশোধনাগারে পাঠানোর আদেশ আওয়ামী লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ খান জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন শুরুর আশা ইসির নবায়ন নয়, গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ সর্বজনীন পেনশনে আসছে শরিয়াহভিত্তিক ব্যবস্থা, সংসদে যাচ্ছে বিল মাদক-জুয়া প্রতিরোধে সব শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠনের সিদ্ধান্ত মাদক-জুয়া প্রতিরোধে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠনের সিদ্ধান্ত রিয়ালের প্রস্তাব ফিরিয়ে বার্সেলোনায় রদ্রি মক্কা প্রতিরক্ষা জোটের প্রথম মহাসচিব পাকিস্তানের নোমান মাহমুদ

আওয়ামী লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ খান

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে এলে জামায়াতের নেতাদের আবারও ফাঁসির মুখোমুখি হতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ঝিনাইদহের শিশু কুঞ্জ স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

রাশেদ খান বলেন, বর্তমান সরকারের বিরুদ্ধে একাত্তরের ঘাতক ও ২০২৪ সালের পরাজিত শক্তি একজোট হয়েছে। তার দাবি, জামায়াতের ইন্ধনে আওয়ামী লীগ, নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগ মাঠে মিছিল করার সাহস পাচ্ছে।

তিনি বলেন, এই সরকারের আমলে রাষ্ট্র পুনর্গঠনের কাজ সম্পন্ন না হলে ভবিষ্যতে আর রাষ্ট্র পুনর্গঠনের সুযোগ নাও আসতে পারে। সরকার সেই পুনর্গঠনের পথে এগোচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। তবে সরকারের বিরুদ্ধে একটি পক্ষ আওয়ামী লীগকে মাঠে নামানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেন রাশেদ খান।

জামায়াতের রাজনৈতিক ভূমিকা নিয়েও কথা বলেন তিনি। রাশেদ খান বলেন, জামায়াত এবার সংসদে বিরোধী দল হয়েছে এবং তারা ছায়া মন্ত্রিসভা গঠন করেছে। তার ভাষ্য, বিরোধী দলের দায়িত্ব হিসেবে সরকারের যৌক্তিক সমালোচনা ও সহযোগিতা করার পরিবর্তে জামায়াত সরকারের বিরোধিতা করছে। জ্বালানি সংকটের মতো বৈশ্বিক সমস্যাকে কেন্দ্র করে তারা সরকারের বিরুদ্ধে লংমার্চের কর্মসূচি দিচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

রাশেদ খান আরও বলেন, আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনার জন্য জামায়াত চেষ্টা করছে এবং দলটি আওয়ামী লীগকে ইন্ধন দিচ্ছে। লংমার্চের মাধ্যমে সরকার পতনের হুমকি দেওয়া হলেও জামায়াতের ডাকে মানুষ আর রাজপথে নামবে না বলেও মন্তব্য করেন তিনি।

জামায়াত নেতাদের সতর্ক করে রাশেদ খান বলেন, জাতীয় নির্বাচনের আগেই আওয়ামী লীগকে সাধারণ ক্ষমা ঘোষণার মাধ্যমে রাজনীতিতে ফেরানোর যে অবস্থান জামায়াত নিয়েছে, তার পরিণতি তাদের জন্য ভালো নাও হতে পারে। আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনলে ভবিষ্যতে জামায়াত নেতাদের আবারও ফাঁসির মুখোমুখি হতে হবে বলে মন্তব্য করেন তিনি।

এর আগে সকালে শিশু কুঞ্জ স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেন রাশেদ খান। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. জাহিদুল ইসলামের সভাপতিত্বে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page