1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
সর্বশেষঃ
হাদির নাম মুছে আগের নামেই ফিরছে শেখ মুজিবুর রহমান হল সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব ও লেনদেনের তথ্য চাইল বিএফআইইউ সিইসির সঙ্গে বাংলাদেশ জনতা পার্টির ৫ সদস্যের প্রতিনিধি দলের সাক্ষাৎ মিরপুর-১০ এ উচ্ছেদ অভিযান ঘিরে উত্তেজনা, সিটি কর্পোরেশনের ৩ গাড়িতে আগুন ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও আজহা সরকারি ছুটির স্বীকৃতি পেল তৃতীয় দেশে অভিবাসী নির্বাসন আপাতত চালু রাখতে দিল সুপ্রিম কোর্ট দুই দশক পর ইরাক থেকে পুরোপুরি মার্কিন সেনা প্রত্যাহার আজ ঘোষণা হচ্ছে নতুন মুদ্রানীতি, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের সঙ্গে বিনিয়োগে নজর গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য শোভাযাত্রার “ওয়ার্ল্ড ফার্মাসিস্ট দিবস” বাংলাদেশ জিয়া মঞ্চ এর ৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

সিইসির সঙ্গে বাংলাদেশ জনতা পার্টির ৫ সদস্যের প্রতিনিধি দলের সাক্ষাৎ

এম আর রোমেল, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জনতা পার্টির (বিজেপি) পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল। বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে নির্বাচন কমিশন কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

দলের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট মিঠুন চৌধুরীর নেতৃত্বে প্রতিনিধি দলটি সিইসির সঙ্গে বৈঠক করে। এ সময় দলের নিবন্ধন, সাংগঠনিক কার্যক্রম, নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা ও হয়রানির অভিযোগসহ বিভিন্ন বিষয় তুলে ধরা হয়।

প্রতিনিধি দলের পক্ষ থেকে বলা হয়, আগের সরকারের সময়ে বাংলাদেশ জনতা পার্টি নিবন্ধনের জন্য একাধিকবার আবেদন করলেও দলটি নিবন্ধন পায়নি। এ ছাড়া রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য প্রতিষ্ঠিত দলীয় কার্যালয়ে হামলা, ভাঙচুর ও তছনছ এবং নেতাকর্মীদের হয়রানি ও নির্যাতনের অভিযোগও সিইসির কাছে তুলে ধরা হয়।

মিঠুন চৌধুরী নিজের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহসহ বিভিন্ন মামলার বিষয় এবং দীর্ঘ সময় কারাগারে থাকার বিষয়টিও বৈঠকে তুলে ধরেন বলে প্রতিনিধি দলের পক্ষ থেকে জানানো হয়েছে।

দলের দপ্তর ও প্রচার সম্পাদক মো. আরিফুর রহমান বলেন, সিইসি তাদের বক্তব্য মনোযোগ দিয়ে শুনেছেন। দলের নিবন্ধনের জন্য অতীতে করা আবেদন এবং নেতাকর্মীদের মামলা, হয়রানি ও অন্যান্য বিষয়ও তাঁকে জানানো হয়েছে।

আরিফুর রহমানের দাবি, বৈঠকে সিইসি বাংলাদেশ জনতা পার্টির নিবন্ধনের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার আশ্বাস দিয়েছেন। তবে এ বিষয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

উল্লেখ্য, বাংলাদেশ জনতা পার্টি এর আগে নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে একাধিকবার আবেদন ও দলীয়-সাংগঠনিক নথিপত্র জমা দেওয়ার কথা জানিয়েছে। গত আগস্টেও দলটির প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট মিঠুন চৌধুরী নিবন্ধনের বিষয়টি পুনরায় পর্যালোচনার আবেদন করেছিলেন।

পাঁচ সদস্যের প্রতিনিধি দলে ছিলেন মিঠুন চৌধুরী, সুমি আক্তার শিল্পী, মো. আরিফুর রহমান, মো. সাজ্জাদুল ইসলাম এবং এ কে এম রফিক উদ্দিন রাফি।

সাক্ষাৎ শেষে প্রতিনিধি দলের সদস্যরা জানান, বৈঠকটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে এবং এতে দলের নিবন্ধনসহ বিভিন্ন বিষয়ে সরাসরি কথা বলার সুযোগ পেয়েছেন তারা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page