1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষঃ
সম্পত্তির অধিকার বঞ্চিত করতে তিন বোনের টিপসই, গ্রেপ্তারের দাবি নতুন আলুর চড়া দামের স্বপ্নে বিভোর জলঢাকার আলু চাষিরা ফেনীতে ১ হাজার ৫৪২ কোটি টাকার বন্যা নিয়ন্ত্রণ প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আন্দোলনের মধ্যেই এনসিটি বিদেশি অপারেটরের হাতে দেওয়ার উদ্যোগ মিষ্টির শূন্য সংরক্ষিত আসনে ৯০ দিনের মধ্যে উপনির্বাচন স্বৈরাচার ও গুপ্ত দল আবারও এক হয়েছে: প্রধানমন্ত্রী তারেক রহমান ওটিপি ছাড়া সচিবালয়ে দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা রাড্ডা কাণ্ড: পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি এক দিনের সফরে ফেনীতে প্রধানমন্ত্রী তারেক রহমান দুই দফা প্রাণঘাতী ইনজেকশনেও মৃত্যু হয়নি, হাসপাতালে ক্রিস্টা পাইক

রাড্ডা কাণ্ড: পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় সম্পৃক্ততার অভিযোগের মধ্যে বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগের খবর সামনে এসেছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে স্পিকারের কাছে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে বিভিন্ন প্রতিবেদনে জানা গেছে। এর আগে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রের ঘটনায় তাঁর বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত নেওয়ার আলোচনা বিএনপির উচ্চপর্যায়ে ছিল এবং তাঁকে পদত্যাগের নির্দেশনা দেওয়া হয়েছে বলেও একাধিক প্রতিবেদনে উল্লেখ করা হয়।

রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টির সম্পৃক্ততার অভিযোগ উঠলেও তিনি তা অস্বীকার করেছেন। তাঁর দাবি, ঘটনার সঙ্গে তিনি জড়িত নন। বিষয়টি নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদন্তও চলছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, তদন্তে কারও সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেলে কাউকে ছাড় দেওয়া হবে না।

রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলার পর সেখানে ‘সমমনা দোকানদার সমবায় সমিতি লিমিটেড’-এর নামে সাইনবোর্ড টাঙানো হয়। বিভিন্ন প্রতিবেদনে ওই সমিতির সঙ্গে স্থানীয় বিএনপির কয়েকজন নেতার সম্পৃক্ততার তথ্য উঠে এসেছে। ফেরদৌসী আহমেদও অতীতে সমিতিটির সঙ্গে যুক্ত ছিলেন বলে জানিয়েছেন, তবে বর্তমানে এর সঙ্গে তাঁর কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page