ঢাকা মেট্রোপলিটন পুলিশ-এর কমিশনার শেখ মো. সাজ্জাত আলী দায়িত্ব থেকে অব্যাহতির আবেদন করেছেন।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে তিনি অব্যাহতির আবেদনপত্রে স্বাক্ষর করে বাংলাদেশ পুলিশ সদর দপ্তর-এ পাঠান।
বিষয়টি নিশ্চিত করে শেখ মো. সাজ্জাত আলী গণমাধ্যমকে জানান, ব্যক্তিগত ও পারিবারিক কারণে তিনি এই আবেদন করেছেন।
উল্লেখ্য, তার চুক্তিভিত্তিক মেয়াদ আগামী ২১ নভেম্বর শেষ হওয়ার কথা থাকলেও মেয়াদ শেষ হওয়ার আগেই তিনি পদত্যাগের জন্য আবেদন করলেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়