1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন

অমর একুশে বইমেলা ২০২৬: ঢাকায় নিরাপত্তা ও ট্রাফিক পরিকল্পনা প্রকাশ

মিডিয়া ডেস্ক
  • Update Time : বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬

ঢাকাতে আগামী অমর একুশে বইমেলা উপলক্ষে সার্বিক নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনার বিস্তারিত পরিকল্পনা প্রকাশ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে ডিএমপি অতিরিক্ত পুলিশ কমিশনার মো. সরওয়ার মেলা উপলক্ষে আয়োজিত ব্রিফিংয়ে নিরাপত্তা ব্যবস্থা তুলে ধরেন। তিনি জানান, মেলা প্রাঙ্গণে বহুস্তর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পুলিশ কন্ট্রোল রুম থেকে ২৪ ঘণ্টা নিরাপত্তা পর্যবেক্ষণ চলবে। মেলায় পর্যাপ্ত ইউনিফর্ম ও সাদা পোশাকধারী পুলিশ সদস্য মোতায়েন থাকবে।

ব্রিফিংয়ে বলা হয়, বাংলা একাডেমিসোহরাওয়ার্দী উদ্যান কেন্দ্রিক গেটগুলোতে আলাদা নিরাপত্তা বলয় থাকবে। সাপ্তাহিক ছুটির দিনে বাড়তি জনসমাগমের কথা বিবেচনা করে অতিরিক্ত নিরাপত্তা জোরদার করা হবে।

মেলার প্রবেশপথে মেটাল ডিটেক্টর ও ম্যানুয়াল চেকিং করা হবে। কোনো ধরনের ধারালো অস্ত্র, বিস্ফোরক বা ঝুঁকিপূর্ণ বস্তু নিয়ে প্রবেশ নিষিদ্ধ। মেলার ভেতর ও আশপাশে প্রায় ৩০০টি সিসিটিভি ক্যামেরার মাধ্যমে নজরদারি চলবে। এছাড়া ডগ স্কোয়াড নিয়মিত সুইপিং কার্যক্রম পরিচালনা করবে।

চোর, পকেটমার ও হকারদের কার্যক্রম রোধে বিশেষ টিম মোতায়েন থাকবে। নারী ও শিশুদের নিরাপত্তায় আলাদা ব্যবস্থা নেওয়া হয়েছে। মেলায় ফায়ার টেন্ডার, অ্যাম্বুলেন্স ও প্রাথমিক চিকিৎসা সেবা, লস্ট অ্যান্ড ফাউন্ড সেন্টার, ব্রেস্টফিডিং কর্নার, হেল্পডেস্ক ও শিশু পরিচর্যা কেন্দ্রের ব্যবস্থা রাখা হয়েছে। জরুরি পরিস্থিতিতে ডিবি, সিটিটিসি, বোম ডিসপোজাল ইউনিট ও সোয়াটসহ বিশেষায়িত টিম প্রস্তুত থাকবে।

ট্রাফিক ব্যবস্থাপনায় বিশেষ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। বইমেলার সময় দিনে ও রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাতে ভারী যানবাহনের চলাচল বন্ধ থাকবে। টিএসসি থেকে দোয়েল চত্বর পর্যন্ত সড়ক পরিস্থিতি অনুযায়ী খোলা বা বন্ধ রাখা হবে। অনুমোদিত যানবাহনের জন্য নির্ধারিত পার্কিং জোন থাকবে, যেখানে গাড়ির সুশৃঙ্খল প্রবেশ ও বের হওয়ার ব্যবস্থা নিশ্চিত করা হবে।

ডিএমপি সাধারণ দর্শনার্থীদের অনুরোধ জানিয়েছে, গেটের সামনে যানজট সৃষ্টি না করে হেঁটে মেলায় প্রবেশ করুন। এছাড়া বিশ্ববিদ্যালয় এলাকার বাসিন্দা, শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের ট্রাফিক নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

More News Of This Category

©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!