আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সঙ্গে বৈঠকে অংশ নিতে পাকিস্তানের লাহোরে গেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।
রোববার (৮ ফেব্রুয়ারি) পিসিবি, বিসিবি ও আইসিসির মধ্যে সাম্প্রতিক বিভিন্ন ইস্যু নিয়ে এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। বৈঠক শেষে আজই দেশে ফেরার কথা রয়েছে বিসিবি সভাপতির।
মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনার পর নিরাপত্তা শঙ্কা দেখিয়ে বাংলাদেশ বিশ্বকাপে ভারতে ম্যাচ না খেলার অনুরোধ জানালেও আইসিসি তা প্রত্যাখ্যান করে এবং বিশ্বকাপে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করে। এ সিদ্ধান্তের প্রতিবাদে বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে ভারতের বিপক্ষে বিশ্বকাপ ম্যাচ বয়কটের ঘোষণা দেয় পাকিস্তান।
এর ফলে বিশ্বকাপের সূচি ও আয়োজন নিয়ে নতুন করে অনিশ্চয়তা দেখা দিয়েছে। আইসিসির পক্ষ থেকে এখনো এ বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হয়নি। তবে বিশ্লেষকদের মতে, এই পাল্টাপাল্টি সিদ্ধান্ত বিশ্ব ক্রিকেট রাজনীতিতে বড় প্রভাব ফেলতে পারে।
সূত্র: বিবিসি বাংলা
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়