পবিত্র রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর থানা এলাকায় বিশেষ সাঁড়াশি অভিযান চালিয়ে ৪২ জনকে আটক করেছে বাংলাদেশ পুলিশ। ছিনতাই, চাঁদাবাজি, কিশোর গ্যাং ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে তাদের আটক করা হয়।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাত ৮টা থেকে ১২টা পর্যন্ত দুই থানা এলাকার বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান।
তিনি জানান, মোহাম্মদপুর ও আদাবর এলাকায় ছিনতাই, চাঁদাবাজি, কিশোর গ্যাং ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করা হয়েছে। রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে সাধারণ মানুষ যেন নির্বিঘ্নে ধর্মীয় আনুষ্ঠানিকতা পালন করতে পারেন এবং ব্যবসায়ীরা স্বাভাবিকভাবে ব্যবসা পরিচালনা করতে পারেন—সেই লক্ষ্যেই এ অভিযান চালানো হচ্ছে।
পুলিশ জানায়, অভিযানে মোহাম্মদপুর এলাকা থেকে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৩০ জনকে আটক করা হয়েছে। একইভাবে আদাবর থানা এলাকা থেকে ১২ জনকে আটক করা হয়।
আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, ছিনতাইকারী, কিশোর গ্যাং, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে মোহাম্মদপুর ও আদাবর এলাকায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়