1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০২:২৭ অপরাহ্ন

জল্পনার অবসান, আলাদা হওয়ার সিদ্ধান্তের কথা জানালেন জয় ভানুশালি ও মাহি ভিজ

বিনোদন ডেস্ক
  • Update Time : সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬

দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে আলাদা হওয়ার কথা স্বীকার করলেন টেলিভিশনের পরিচিত মুখ জয় ভানুশালি ও মাহি ভিজ।

রোববার (৪ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে পৃথক পোস্টের মাধ্যমে নিজেদের বিচ্ছেদের সিদ্ধান্তের কথা জানান এই তারকা দম্পতি। বেশ কিছুদিন ধরেই তাদের দাম্পত্যে টানাপোড়েন চলছে—এমন ইঙ্গিত ঘনিষ্ঠ সূত্রে পাওয়া যাচ্ছিল। তবে এতদিন প্রকাশ্যে এ বিষয়ে কেউ মুখ খোলেননি। বরং একাধিক সাক্ষাৎকারে মাহি ভিজ জানিয়েছিলেন, ব্যক্তিগত বিষয় নিয়ে তিনি প্রকাশ্যে আলোচনা করতে চান না।

অবশেষে যৌথ বার্তায় জয় ও মাহি জানান, জীবনের একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে তারা আলাদা পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছেন। বিচ্ছেদের পরও একে অপরের প্রতি শ্রদ্ধা ও সম্মান বজায় থাকবে বলে জানান তারা। সন্তানদের কথা বিবেচনায় রেখে ভবিষ্যতে দায়িত্বশীল মা–বাবা ও ভালো বন্ধু হিসেবে একসঙ্গে থাকার অঙ্গীকারও করেন এই দম্পতি।

তাদের ভাষ্য অনুযায়ী, এই সম্পর্কে কারও বিরুদ্ধে কোনো অভিযোগ নেই এবং কোনো ‘ভিলেন’ও নেই। সম্পূর্ণ পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তারা। একই সঙ্গে অনুরাগীদের কাছে তাদের ব্যক্তিগত সিদ্ধান্তকে সম্মান জানানোর অনুরোধও করেন।

উল্লেখ্য, ২০১১ সালের নভেম্বরে বিবাহবন্ধনে আবদ্ধ হন জয় ভানুশালি ও মাহি ভিজ। তাদের সংসারে রয়েছে তিন সন্তান—তারা, খুশি ও রাজবীর। দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের সুখী দাম্পত্যের নানা মুহূর্ত ভাগ করে নিতেন এই জুটি। তবে ২০২৫ সালের মাঝামাঝি সময় থেকে বিচ্ছেদের গুঞ্জন জোরালো হতে থাকে। শেষ পর্যন্ত নিজেদের বক্তব্যের মাধ্যমে সেই জল্পনার ইতি টানলেন জয়-মাহি।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!