1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০২:৫০ অপরাহ্ন

মুক্তিযোদ্ধা কোটায় জালিয়াতির অভিযোগে নাচোলের ইউএনও কামাল হোসেন ওএসডি

ডেস্ক নিউজ
  • Update Time : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫

নিজের চাচাকে বাবা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি নেওয়ার অভিযোগে চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামাল হোসেনকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।

বুধবার (৫ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তাকে ওএসডি করে প্রজ্ঞাপন জারি করা হয়।

অভিযোগ অনুযায়ী, কামাল হোসেন তার প্রকৃত পিতা-মাতা মো. আবুল কাশেম ও মোছা. হাবীয়া খাতুনের পরিবর্তে নিজের চাচা বীর মুক্তিযোদ্ধা মো. আহসান হাবীব এবং চাচি মোছা. সানোয়ারা খাতুনকে পিতা-মাতা হিসেবে দেখিয়ে ৩৫তম বিসিএস পরীক্ষায় অংশ নেন। এর মাধ্যমে তিনি মুক্তিযোদ্ধার সন্তান কোটায় প্রশাসন ক্যাডারে চাকরি লাভ করেন।

এই ঘটনায় গত বছরের ২৬ ডিসেম্বর দুর্নীতি দমন কমিশনের (দুদক) সম্মিলিত জেলা কার্যালয়, ঢাকা-১-এর উপসহকারী পরিচালক মো. মনজুরুল ইসলাম মিন্টু বাদী হয়ে কামাল হোসেনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

কামাল হোসেনের প্রকৃত পিতা-মাতা নিশ্চিত হওয়ার জন্য মঙ্গলবার (৪ অক্টোবর) তার ডিএনএ পরীক্ষার সিদ্ধান্ত নেয় দুদক। পরদিনই তাকে ওএসডি করা হলো।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!