“স্মার্ট লাইফ, ফ্রি ওয়াইফাই” স্লোগানকে সামনে রেখে খুলনা–৩ আসনের সাধারণ জনগণ ও শিক্ষার্থীদের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) উদ্যোগে চালু হয়েছে ফ্রি ওয়াইফাই জোন। খালিশপুর, দৌলতপুর ও খানজাহান আলী থানার আওতায় মোট ৬টি পয়েন্টে ২৪ ঘণ্টা হাই-স্পিড ইন্টারনেট সুবিধাসম্পন্ন ‘বকুল’স ওয়াইফাই জোন’ স্থাপন করা হয়েছে, যেখানে কোনো পাসওয়ার্ড ছাড়াই সংযোগ নেওয়া যাবে।
উদ্যোক্তা রকিবুল ইসলাম বকুল বলেন, ইন্টারনেট এখন শিক্ষা, কর্মসংস্থান ও সামাজিক অংশগ্রহণের মৌলিক প্রয়োজন। ফ্রি ওয়াইফাই তরুণদের প্রযুক্তি শেখা, লার্নিং ও ফ্রিল্যান্সিংয়ে সহায়তা করবে। তিনি জানান, পর্যায়ক্রমে খুলনা–৩ এর সব ওয়ার্ড ও ইউনিয়নে এ সেবা সম্প্রসারণ করা হবে।
স্থানীয় বাসিন্দারা জানান, এ উদ্যোগের ফলে শিক্ষার্থী, ক্ষুদ্র ব্যবসায়ী ও সাধারণ মানুষ শিক্ষা, চাকরি ও সরকারি সেবার সঙ্গে আরও সহজে যুক্ত হতে পারবে। (বিজ্ঞপ্তি)
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়