আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম নিজের নিরাপত্তার জন্য গানম্যান চেয়েছেন।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) তিনি নিজের ফেসবুক পেজে জানিয়েছেন, নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নেওয়ার পর এবং বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর থেকেই তাকে নানাভাবে ভয়ভীতি এবং প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। এতে তিনি ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন।
বর্তমান পরিস্থিতিতে জরুরি ভিত্তিতে তার ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রধান উপদেষ্টার নিকট একজন নিরাপত্তাকর্মী নিয়োগের আবেদন করবেন বলেও জানান হিরো আলম।
হিরো আলম গণমাধ্যমকে আরও জানান, তিনি ঢাকা ও বগুড়া থেকে দুটি আসনে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন। ইতিমধ্যেই কয়েকটি দল তার সঙ্গে যোগাযোগ করেছে, তবে কোন দল থেকে নির্বাচনে অংশ নেবেন, তা এখনই জানাননি।
তবে তিনি বলছেন, দল যেটিই হোক, তার মূল লক্ষ্য জনগণের জন্য কাজ করা।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়