1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
ভারত ম্যাচ বয়কট: পাকিস্তানকে নিয়ে আইসিসির জরুরি বৈঠক, শাস্তির শঙ্কা - Media71tv
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন

ভারত ম্যাচ বয়কট: পাকিস্তানকে নিয়ে আইসিসির জরুরি বৈঠক, শাস্তির শঙ্কা

স্পোর্টস ডেস্ক
  • Update Time : সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬

টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিলেও ভারতের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এ সিদ্ধান্তকে কেন্দ্র করে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) উচ্চপর্যায়ের জরুরি বৈঠক ডেকেছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

এক বিবৃতিতে আইসিসি জানিয়েছে, নির্ধারিত সূচি অনুযায়ী নির্বাচিত ম্যাচ না খেলার অবস্থান বৈশ্বিক ক্রীড়া ইভেন্টের মৌলিক নীতির পরিপন্থী। এতে ক্রীড়াগত সততা, ন্যায্যতা ও প্রতিযোগিতার চেতনা ক্ষুণ্ণ হয়। আইসিসি মনে করে, এই সিদ্ধান্ত বৈশ্বিক ক্রিকেট ও সমর্থকদের স্বার্থের বিরুদ্ধে, যেখানে পাকিস্তানের লাখো ভক্তও অন্তর্ভুক্ত।

আইসিসি জানিয়েছে, তারা জাতীয় নীতির বিষয়ে সরকারের ভূমিকাকে সম্মান জানালেও পিসিবির উচিত এ সিদ্ধান্তের দীর্ঘমেয়াদি প্রভাব বিবেচনা করা, কারণ এতে বৈশ্বিক ক্রিকেট ব্যবস্থার ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে।

এদিকে, ভারতের সাবেক অধিনায়ক সুনীল গাভাস্কার বলেছেন, শেষ মুহূর্তে এমন সিদ্ধান্ত নেওয়ায় পাকিস্তানের বিরুদ্ধে আইসিসির ব্যবস্থা নেওয়া উচিত। ইন্ডিয়া টুডেকে তিনি বলেন, আগেভাগে সরে দাঁড়ানো আর টুর্নামেন্টের ঠিক আগে ম্যাচ বয়কট এক নয়। ভবিষ্যতে যেন কোনো দল এমন সিদ্ধান্ত নিতে না পারে, সে জন্য কঠোর পদক্ষেপ প্রয়োজন। তিনি আরও বলেন, এ ঘটনায় আইসিসি আইনি ব্যবস্থাও নিতে পারে।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!