রাজধানীর মিরপুরে ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার লিমিটেডে (আইসিসিএল) আনুষ্ঠানিকভাবে চালু হলো দেশের সবচেয়ে বড় লাইভ মিউজিক রেস্টুরেন্ট ‘আইসিসিএল গোরমে’। শনিবার (১১ অক্টোবর) এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে এর উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বনামধন্য গণমাধ্যমকর্মী, প্রভাবশালী করপোরেট ব্যক্তিত্ব, ইনফ্লুয়েন্সার, ফুড ব্লগার, সঙ্গীতশিল্পী, সরকারি কর্মকর্তা ও আইসিসিএলের উচ্চপদস্থ কর্মকর্তারা। সঙ্গীতশিল্পীদের পরিবেশনায় লাইভ মিউজিকের মধ্য দিয়েই নতুন এই রেস্টুরেন্টের কার্যক্রমের সূচনা হয়।
‘আইসিসিএল গোরমে’-তে ভোজনপ্রেমীরা বিশ্বমানের মুখরোচক খাবারের পাশাপাশি উপভোগ করতে পারবেন লাইভ মিউজিক। দর্শকদের জন্য রয়েছে সুবিশাল ও অত্যাধুনিক স্ক্রিনের ব্যবস্থা। একইসঙ্গে উদ্বোধন করা হয়েছে অনন্য মিষ্টান্ন ব্র্যান্ড ‘মিষ্টিবেক’।
খুব শিগগিরই এখানে চালু হতে যাচ্ছে অথেনটিক ইন্ডিয়ান স্ট্রিট ফুড আউটলেট ‘চাটওয়ালা’ এবং শিশুদের জন্য একটি কিডস জোন। আইসিসিএলের অত্যাধুনিক কিচেনে কাজ করছেন দেশি-বিদেশি দক্ষ শেফরা, যারা নির্ভরযোগ্য ও বিশ্বমানের সেবা নিশ্চিত করছেন।
এ বিষয়ে আইসিসিএলের চিফ অপারেটিং অফিসার শামিম বিল্লা বলেন,
“শহরের সবচেয়ে বড় লাইভ মিউজিকের অভিজ্ঞতা নিয়ে এসেছে আইসিসিএল। অত্যাধুনিক কিচেন, বিশ্বমানের সেবা ও কর্মীদের নিরলস প্রচেষ্টা যেমন মানুষের ভালোবাসা অর্জন করেছে, তেমনি এই লাইভ মিউজিক, মুখরোচক খাবার ও সুবিশাল স্ক্রিনও মানুষের অন্যতম আকর্ষণ হয়ে উঠবে বলে আমরা আশা করি।”
অনুষ্ঠানে আগত অতিথিরা সুস্বাদু খাবার উপভোগের পাশাপাশি লাইভ মিউজিক উপভোগ করেন। তারা আশা প্রকাশ করেন, ‘আইসিসিএল গোরমে’ ঢাকায় লাইভ মিউজিক সংস্কৃতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উল্লেখ্য, মিরপুরে অবস্থিত ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার লিমিটেড (আইসিসিএল) করপোরেট ইভেন্ট, বিয়ে ও অন্যান্য সামাজিক অনুষ্ঠান আয়োজনের জন্য আদর্শ স্থান হিসেবে দ্রুত জনপ্রিয়তা অর্জন করেছে।
চলতি বছরের ফেব্রুয়ারিতে প্রতিষ্ঠিত এই কনভেনশন সেন্টারে রয়েছে ১৪,০০০ বর্গফুট আয়তনের দুটি প্রশস্ত হল, যা রাউন্ড-টেবিল স্টাইলে ৮০০ এবং থিয়েটার স্টাইলে ১,২০০ অতিথি ধারণে সক্ষম।
এতে রয়েছে স্টাইলাক্স এলইডি স্ক্রিন, জেবিএল সাউন্ড সিস্টেম ও স্টাইলাক্স লাইটিং, যা প্রতিটি আয়োজনকে করে তোলে আরও মনোমুগ্ধকর ও পেশাদার।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়