সালাহউদ্দিন আহমদ-এর সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন অধিদপ্তর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে এ বৈঠক শুরু হয়।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, নতুন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এটি প্রথম আনুষ্ঠানিক বৈঠক হওয়ায় শুরুতে পরিচিতি পর্ব অনুষ্ঠিত হবে। বৈঠকে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
এ ছাড়া নির্বাচন-পরবর্তী নিরাপত্তা ব্যবস্থা, গুরুত্বপূর্ণ স্থাপনা ও কূটনৈতিক জোনের নিরাপত্তা জোরদার, জঙ্গিবাদ ও উগ্রবাদ দমন এবং মাদক ও চোরাচালানবিরোধী অভিযান নিয়েও আলোচনা হবে।
বৈঠকে বিভিন্ন বাহিনীর মধ্যে সমন্বয় বাড়ানো, গোয়েন্দা তৎপরতা জোরদার, প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা শক্তিশালী করা এবং কারাগার ব্যবস্থাপনার সাম্প্রতিক পরিস্থিতি নিয়েও দিকনির্দেশনা আসতে পারে বলে জানিয়েছে মন্ত্রণালয় সূত্র।