1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন

দীপাবলিতে নেই মান্নাতের আয়োজন, ব্যস্ত সময় পার করছেন শাহরুখ খান

বিনোদন ডেস্ক
  • Update Time : শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫

বলিউডে দীপাবলি মানেই উৎসবের রঙ, আলো আর তারকাদের জমজমাট পার্টি। প্রতি বছর এ সময় শাহরুখ খানের বাড়ি ‘মান্নাত’-এও থাকত সেই আড়ম্বরপূর্ণ আয়োজন। তবে এবার ব্যতিক্রম ঘটছে—২০২৫ সালের দীপাবলিতে কোনো আয়োজন রাখছেন না বলিউড বাদশাহ শাহরুখ খান।

শাহরুখের ম্যানেজার পূজা দাদলানি ভারতীয় গণমাধ্যমকে জানিয়েছেন, এবার মান্নাতে দীপাবলির কোনো পার্টি হবে না।

কোভিড-১৯ পরবর্তী সময় থেকেই শাহরুখ-গৌরীর ঐতিহ্যবাহী দীপাবলি পার্টি অনেকটা বিরতিতে রয়েছে। এর আগে প্রতি বছর বলিউডের অন্যতম বৃহৎ এই আয়োজনে আলো, আতিথেয়তা আর তারকাদের আড্ডায় মুখর থাকত সমুদ্রতটের সেই এলাকা।

শেষবার বড় পরিসরে মান্নাতে দীপাবলি উদ্‌যাপন হয় ২০২৪ সালে, যা শাহরুখের জন্মদিনের অনুষ্ঠান হিসেবেও পালন করা হয়। প্রায় আড়াইশ তারকা, পরিচালক ও ঘনিষ্ঠজন উপস্থিত ছিলেন সেই উৎসবে। এর আগে ২০১৮ সালের আয়োজনও ছিল স্মরণীয়, যেখানে ক্যাটরিনা কাইফ, রণবীর কাপুর, শিল্পা শেঠি ও অনন্যা পাণ্ডেসহ অনেক তারকা অংশ নেন।

এ বছর কোনো আয়োজন না রাখার কারণ হিসেবে জানা গেছে, শাহরুখ বর্তমানে পরিচালক সিদ্ধার্থ আনন্দের নতুন ছবি ‘কিং’-এর শুটিংয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। ছবিটিতে প্রথমবারের মতো তার মেয়ে সুহানা খানের সঙ্গে অভিনয় করছেন তিনি। সিনেমাটি মুক্তি পাবে ২০২৬ সালে।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!