1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন

জানুয়ারি কর মেয়াদের অনলাইন ভ্যাট রিটার্ন জমার সময় ২২ ফেব্রুয়ারি পর্যন্ত বৃদ্ধি

মিডিয়া ডেস্ক
  • Update Time : সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬

জানুয়ারি ২০২৬ কর মেয়াদের অনলাইন ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা আগামী ২২ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

রোববার (১৫ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে এনবিআরের ই-ভ্যাট ইউনিট।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পবিত্র শবে বরাত ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দীর্ঘ সময় সরকারি ছুটি থাকায় এবং ১৫ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ই-চালান সিস্টেমের ওটিপি সার্ভার ডাউন থাকায় করদাতারা ভোগান্তিতে পড়েন।

জনস্বার্থ বিবেচনায় এবং মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২–এর ধারা ৬৪–এর উপধারা (১ক) অনুযায়ী প্রদত্ত ক্ষমতাবলে জানুয়ারি ২০২৬ কর মেয়াদের ই-ভ্যাট সিস্টেমে অনলাইন রিটার্ন দাখিলের সময়সীমা ২২ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।

এনবিআরের কর্মকর্তারা জানান, ছুটি ও কারিগরি জটিলতার কারণে সৃষ্ট সমস্যার পরিপ্রেক্ষিতে সময়সীমা বাড়ানো হয়েছে, যাতে করদাতারা নির্বিঘ্নে রিটার্ন দাখিল করতে পারেন।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!