1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৩:১০ অপরাহ্ন

চট্টগ্রাম বন্দরের ধর্মঘট ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত

মিডিয়া ডেস্ক
  • Update Time : সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬

চট্টগ্রাম বন্দরের চলমান ধর্মঘট স্থগিতের ঘোষণা দিয়েছে বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ। রোববার (৮ ফেব্রুয়ারি) দিবাগত রাতে সংগঠনের নেতা মো. হুমায়ূন কবীর ও মো. ইব্রাহীম খোকনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এনসিটি (নিউমুরিং কনটেইনার টার্মিনাল) ইস্যুতে উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন ও বিডার চেয়ারম্যান আশিক চৌধুরীর বক্তব্য অনুযায়ী বর্তমান সরকারের মেয়াদে এনসিটি চুক্তি না করার সিদ্ধান্ত জানানো হয়েছে। নেতাদের সঙ্গে সন্তোষজনক আলোচনার পর জাতীয় সংসদ নির্বাচন ও রমজানের পণ্য খালাসের স্বার্থে ধর্মঘট কর্মসূচি ৯ ফেব্রুয়ারি সকাল ৮টা থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত রাখা হয়েছে।

তবে বিজ্ঞপ্তিতে সতর্ক করে বলা হয়, বন্দর কর্তৃপক্ষের পক্ষ থেকে পাঁচ কর্মচারীকে গ্রেপ্তার ও মামলা, ১৫ জনকে বিভিন্ন বন্দরে বদলি, আন্দোলনরত কর্মচারীদের শাস্তি, বাসা বরাদ্দ বাতিল এবং ১৬ কর্মচারীকে সাময়িক বরখাস্তসহ নেওয়া পদক্ষেপগুলোর সমাধান না হলে ১৬ ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনের মাধ্যমে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।

উল্লেখ্য, গত ৩১ জানুয়ারি থেকে এনসিটি বিদেশি অপারেটর ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার প্রক্রিয়া বাতিলসহ চার দফা দাবিতে টানা ছয়দিন কর্মবিরতি পালন করেন শ্রমিক-কর্মচারীরা। পরে দুই দিনের বিরতির পর ৮ ফেব্রুয়ারি থেকে আবার লাগাতার ধর্মঘট শুরু হলে বহির্নোঙরসহ পুরো বন্দরের কার্যক্রম বন্ধ হয়ে যায়।

More News Of This Category

©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!