1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন

কৃষকদের জন্য চালু হচ্ছে ‘স্মার্ট কৃষক কার্ড’ কার্যক্রম

মিডিয়া ডেস্ক
  • Update Time : সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬

সরকার ফ্যামিলি কার্ডের আদলে কৃষকদের জন্য ‘কৃষক কার্ড’ কার্যক্রম চালু করতে যাচ্ছে বলে জানিয়েছেন জহির উদ্দিন স্বপন

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে তারেক রহমান-এর সভাপতিত্বে কৃষক কার্ড নিয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

তথ্যমন্ত্রী বলেন, কৃষক কার্ড চালুর বিষয়ে বর্তমানে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সংশ্লিষ্ট মন্ত্রীদের একটি উচ্চপর্যায়ের বৈঠক চলছে। সরকারের নির্বাচনি অঙ্গীকার অনুযায়ী কৃষকদের জন্য এই কার্ড চালু করা হবে।

তিনি বলেন, “আমাদের নির্বাচনি প্রতিশ্রুতি ছিল কৃষক কার্ড দেওয়ার। সেই লক্ষ্যেই আজ প্রথম বৈঠক করেছেন প্রধানমন্ত্রী। ইনশাআল্লাহ, যত দ্রুত সম্ভব আমরা ফ্যামিলি কার্ডের মতোই কৃষক কার্ডের পাইলট প্রকল্প শুরু করতে যাচ্ছি।”

কৃষক কার্ড বিতরণ কবে থেকে শুরু হবে—এ বিষয়ে তিনি বলেন, এখনই নির্দিষ্ট সময় বলা সম্ভব নয়। কারণ বাস্তবায়নের আগে নানা ধরনের প্রস্তুতির বিষয় রয়েছে। তবে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী যত দ্রুত সম্ভব এ কার্যক্রম চালু করার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো কাজ করছে।

কৃষক কার্ডের সুবিধা সম্পর্কে জহির উদ্দিন স্বপন বলেন, এই কার্ডের মাধ্যমে কৃষকরা উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন সুবিধা পাবেন। কৃষি জ্ঞান ও আধুনিক যন্ত্রপাতি সহজলভ্য করা হবে। পাশাপাশি সার, কীটনাশক ও বীজসহ কৃষি উপকরণ পাওয়ার ক্ষেত্রেও সহযোগিতা মিলবে।

তিনি আরও জানান, স্মার্ট পদ্ধতিতে কৃষকরা বাজার পরিস্থিতি, উৎপাদনের অবস্থা এবং আবহাওয়ার বার্তাও জানতে পারবেন। এতে সঠিক তথ্যের ভিত্তিতে কৃষকরা উন্নত পরিকল্পনা করতে পারবেন।

কার্ড বিতরণে প্রভাবশালী বা মধ্যস্বত্বভোগীরা সুবিধা নেবে কিনা—এমন প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, “কোনো লিকেজ বা মধ্যস্বত্বভোগী যেন সুযোগ না পায়, সেজন্যই আমরা স্মার্ট কৃষক কার্ড চালু করছি। একজন সিম ক্রেতা যেমন সরাসরি ব্যাংকিং বা বিভিন্ন সেবা পান, তেমনি এই কার্ডের মাধ্যমে কৃষকের সঙ্গে রাষ্ট্রের সরাসরি যোগাযোগ তৈরি হবে।”

কতজন কৃষককে এ কার্ড দেওয়া হবে জানতে চাইলে তিনি বলেন, পরিসংখ্যানে উল্লেখ থাকা সব কৃষককেই পর্যায়ক্রমে কার্ড দেওয়ার পরিকল্পনা রয়েছে। তবে শুরুতে পাইলট প্রকল্পের মাধ্যমে সীমিত পরিসরে কার্যক্রম চালু করা হবে এবং পরে ধীরে ধীরে তা সম্প্রসারণ করা হবে।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!