আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিলেও ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। ম্যাচটি শ্রীলঙ্কার কলম্বোতে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও এই সিদ্ধান্ত আন্তর্জাতিক ও ভারতীয় গণমাধ্যমে আলোচনার বিষয় হয়েছে।
বাংলাদেশকে টি–টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করায় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বিতর্ক সৃষ্টি করেছিল। পাকিস্তান শুরু থেকেই বাংলাদেশের পক্ষে অবস্থান নিলে সম্প্রতি দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ নিশ্চিত করেন, বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার প্রতিবাদ ও সংহতি দেখাতেই ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বাংলাদেশের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল পাকিস্তানের সিদ্ধান্তকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেন, “খেলার মাঠে রাজনীতি থাকা উচিত নয়। আমরা খুব ভেবেচিন্তে এই সিদ্ধান্ত নিয়েছি এবং সম্পূর্ণভাবে বাংলাদেশের পাশে থাকা উচিত।”
উল্লেখ্য, পাকিস্তান–ভারত ম্যাচটি ১৫ ফেব্রুয়ারি শ্রীলঙ্কার কলম্বোতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে পাকিস্তান না খেলার ঘোষণা দিলে আইসিসি সতর্ক করেছে, ভারতের বিপক্ষে অংশ না নিলে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হতে পারে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়