1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন

আজ পবিত্র শবে বরাত: বিশেষ দোয়া, নফল নামাজ ও সরকারি ছুটি

ইসলামিক ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬

আজ (মঙ্গলবার) মুসলিম বিশ্বে পবিত্র শবে বরাত পালিত হচ্ছে। হিজরি সনের শাবান মাসের ১৪ তারিখের দিবাগত রাত এই রাতকে ধর্মপ্রাণ মুসলমানরা সৌভাগ্যের রাত বা মুক্তির রাত হিসেবে মানেন। আরবিতে এটি লাইলাতুল বরাত নামে পরিচিত। ফারসি ভাষায় ‘শব’ অর্থ রাত, ‘বরাত’ অর্থ মুক্তি, শান্তি ও সৌভাগ্য।

হাদিসে বর্ণিত আছে, এ রাতে মহান আল্লাহ বান্দাদের গুনাহ মাফ করে দেন এবং জাহান্নাম থেকে মুক্তি দেন। তাই ধর্মপ্রাণ মুসলমানরা নফল নামাজ আদায়, কোরআন তেলাওয়াত ও জিকিরে মগ্ন থাকেন। তারা অতীতের পাপের জন্য ক্ষমা প্রার্থনা করেন এবং ভবিষ্যতের কল্যাণ কামনা করে মোনাজাত করেন। এছাড়া মা-বাবা, আত্মীয়-স্বজন, প্রতিবেশী, সমাজ, রাষ্ট্র ও পুরো বিশ্বের শান্তি ও সমৃদ্ধির জন্যও দোয়া করা হয়।

শবে বরাতের আগের দিন বা পরদিন রোজা রাখা সুন্নত, তাই মুসলমানরা দুই দিন রোজা পালন করেন।

এ বছরের শবে বরাত উপলক্ষে বুধবার (৪ ফেব্রুয়ারি) সরকারি ছুটি, ফলে সকল সরকারি অফিস, আদালত ও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।

হাদিসে নবীজি (সা.) বলেন, “মহান আল্লাহ মধ্য শাবানের রাতে তাঁর সৃষ্টি জগৎকে দৃষ্টি দেন এবং শিরিককারী ও হিংসুক ছাড়া সবাইকে ক্ষমা করেন।” (ইবনে হিব্বান, হাদিস: ৫৬৬৫)

শবে বরাত পবিত্র রমজানের আগমনী বার্তা বহন করে। এ রাতে বাসাবাড়ি ছাড়াও মসজিদে নফল নামাজ, কোরআন তেলাওয়াত, ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বায়তুল মোকাররম জাতীয় মসজিদে বিশেষ অনুষ্ঠান ও প্রার্থনা আয়োজিত হবে।

Share This Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!