1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন

বাগেরহাটে জমি-বিরোধে যুবককে হাত-পা বিচ্ছিন্ন করে নির্যাতন

হাকিম, স্টাফ রিপোর্টার, বাগেরহাট
  • Update Time : সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬

বাগেরহাটের কচুয়া উপজেলা–এর মঘিয়া ইউনিয়নের সম্মানকাঠি গ্রামে জমি-সংক্রান্ত বিরোধের জের ধরে মো. রহমত উল্লাহ শেখ (২৭) নামে এক যুবককে প্রকাশ্য দিবালোকে ধরে বাগানে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে হাত-পা বিচ্ছিন্ন করে প্রতিপক্ষরা।

রোববার (২২ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে পুলিশে খবর দেয়। গুরুতর অবস্থায় প্রথমে কচুয়া উপজেলা হাসপাতালে ভর্তি করা হলে অবস্থার অবনতি হওয়ায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

আহত রহমত উল্লাহ কচুয়া উপজেলার চরসোনাকুর গ্রামের আব্দুল মতিনের ছেলে। তাঁর বাবা জানান, কামরুল, ইসরাফিল, ইয়াসিন ও ইব্রাহিমসহ কয়েকজন তার ছেলেকে ধরে নিয়ে কুপিয়ে দুই হাত সম্পূর্ণ বিচ্ছিন্ন করেছে। দুই পায়ের মধ্যে একটি প্রায় বিচ্ছিন্ন এবং অপরটি মারাত্মকভাবে জখম হয়েছে। এছাড়া চোখও আঘাত পেয়েছে। এই মধ্যযুগীয় নির্যাতনের ফলে এলাকায় সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

কচুয়া উপজেলা হাসপাতালের চিকিৎসক ডা. জান্নাতুল ফেরদাউস জানিয়েছেন, রহমত উল্লাহর দুই হাত ও দুই পা গুরুতর জখম হয়েছে। একটি হাত ও একটি পা সম্পূর্ণ বিচ্ছিন্ন, অপর পা প্রায় বিচ্ছিন্ন। এছাড়া চোখ, মাথা ও হাঁটুসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত আছে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য খুলনায় পাঠানো হয়েছে।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শফিকুল ইসলাম জানিয়েছেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ রহমত উল্লাহকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!