1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
সর্বশেষঃ
সাড়ে চার ঘণ্টায় ১৩টি স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় জোর শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে সাময়িক বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড বাস্তবায়নে চ্যালেঞ্জ, মাঠপর্যায়ে অসংগতি ও সমন্বয়হীনতার অভিযোগ আজ খোলা থাকছে সকল ব্যাংক মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর আগে জানত না ঢাকা ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদ লক্ষ্য করে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা কর্মসংস্থানমুখী কারিগরি শিক্ষা গড়ে তুলতে চায় বাংলাদেশ: শিক্ষামন্ত্রী বাংলাদেশে উচ্চশিক্ষিত তরুণদের ২৯ শতাংশ বেকার: আইএমএফ সিরাজদিখানে শিশুদের খেলার মাঠ রক্ষার দাবিতে ৫০০ গ্রামবাসীর মানববন্ধন

বিমানবন্দরে ডিএল পেট্রোল পাম্পের ১ কোটি ২১ লাখ টাকা ছিনতাই

মামুন, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬

রাজধানীর বিমানবন্দর সড়কে ডিএল পেট্রোল পাম্পের ব্যাংকে জমা দেওয়ার জন্য নেওয়া ১ কোটি ২১ লাখ ২৫ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ সময় পাম্পের এক কর্মচারীকে ধারালো অস্ত্র দিয়ে আহত করা হয়।

সোমবার (১০ আগস্ট) বিকেলে মামলার বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগের উপকমিশনার তারেক আহমেদ বেগ।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, পাম্পের বিক্রির টাকা উত্তরা ১ নম্বর সেক্টরের একটি ব্যাংকে জমা দিতে যাচ্ছিলেন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। বিমানবন্দর সড়কের ক্রাউন প্লাজার সামনে পৌঁছালে তিনটি মোটরসাইকেলে আসা ৬ থেকে ৭ জন ব্যক্তি টাকা বহনকারী কভার্ডভ্যানটির গতিরোধ করে।

এ সময় তারা পিস্তল প্রদর্শন করে এবং পাম্পের এক কর্মচারীকে ধারালো অস্ত্র দিয়ে আহত করে টাকাভর্তি ব্যাগ নিয়ে আব্দুল্লাহপুরের দিকে পালিয়ে যায়। পরে গুরুতর আহত কর্মচারীকে উদ্ধার করে কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতালে ভর্তি করা হয়।

ডিএমপির উত্তরা বিভাগের উপকমিশনার তারেক আহমেদ বেগ জানান, ডিএল পেট্রোল পাম্পের ম্যানেজার আব্দুল করিম বাদী হয়ে বিমানবন্দর থানায় ৬ থেকে ৭ জন অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছেন।

পুলিশ কর্মকর্তা বলেন, পাম্প কর্তৃপক্ষ জানিয়েছে, সাপ্তাহিক ছুটির কারণে দুই দিনের বিক্রির টাকা একসঙ্গে ব্যাংকে নেওয়া হচ্ছিল। এ সুযোগটি ছিনতাইকারীরা আগে থেকেই নজরদারিতে রেখেছিল বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ এবং একাধিক তদন্ত দল কাজ করছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

উল্লেখ্য, ছিনতাইয়ের শিকার ডিএল পেট্রোল পাম্পের মালিক তাসীন হক। তার মা প্রয়াত খুরশীদ জাহান হক সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় বোন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page