1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
সর্বশেষঃ
নেপালে আকস্মিক বন্যা, ভেসে গেছে ৩৫টির বেশি বাড়িঘর ও সেতু রিয়াদে হুতি হামলায় ২ বাংলাদেশি নিহত, আইসিইউতে ৪ জন সাজেকে অনির্দিষ্টকালের সড়ক অবরোধ, আটকা পড়েছেন প্রায় ৩ হাজার পর্যটক রিয়াদে হুতি হামলার ঘটনায় বাংলাদেশের কড়া নিন্দা তুরস্ক সরকারের সঙ্গে মক্কা চুক্তি নিয়ে আলোচনা হয়েছে: শফিকুর রহমান দিল্লিতে আটক সিজেপির তিন শীর্ষ নেতা শর্তসাপেক্ষে মুক্ত টেস্টে বাংলাদেশের তৃতীয় হ্যাটট্রিকম্যান হাসান মাহমুদ আজ আন্তর্জাতিক কন্যাশিশু দিবস, বাল্যবিয়ে বন্ধ ও অধিকার সুরক্ষার আহ্বান দিল্লিতে বিক্ষোভ ঘিরে নজিরবিহীন নিরাপত্তা, মেট্রোর ৪৫ স্টেশন বন্ধের দাবি ওমান উপসাগরে মার্কিন যুদ্ধজাহাজের গুলিতে ক্ষতিগ্রস্ত তেলবাহী জাহাজ, বেঁচে গেলেন ৭ বাংলাদেশিসহ ২৬ নাবিক

তুরস্ক সরকারের সঙ্গে মক্কা চুক্তি নিয়ে আলোচনা হয়েছে: শফিকুর রহমান

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

তুরস্ক সরকারের সঙ্গে বাংলাদেশের শিক্ষা, তৈরি পোশাক খাত এবং মক্কা চুক্তি বা মক্কা প্যাক্টসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।

তুরস্ক সফর ও সৌদি আরবে ওমরাহ পালন শেষে রোববার (১১ অক্টোবর) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

শফিকুর রহমান বলেন, তুরস্কে আন্তর্জাতিক সম্মেলনে অংশ নেওয়ার অন্যতম উদ্দেশ্য ছিল বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরা। সফরকালে তুরস্ক সরকারের সঙ্গে বাংলাদেশের শিক্ষা, তৈরি পোশাক শিল্প ও মক্কা প্যাক্টসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে।

বিশ্বের চলমান অস্থিরতা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন জামায়াত আমির। তিনি বলেন, কোনো ধরনের হামলাই বিশ্বের জন্য কল্যাণকর নয়। আলোচনার মাধ্যমেই বিশ্বে শান্তি ফিরিয়ে আনা উচিত।

এর আগে গত ৭ অক্টোবর তুরস্কের ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ‘সেকেন্ড ইন্টারন্যাশনাল কনফারেন্স অন বাংলাদেশ স্টাডিজ’-এ অংশ নিতে তুরস্কে যান শফিকুর রহমান।

সম্মেলনে বাংলাদেশ ও তুরস্কসহ বিভিন্ন দেশের শিক্ষাবিদ, নীতিনির্ধারক, কূটনীতিক, গবেষক এবং বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন। সম্মেলনে বাংলাদেশ নিয়ে বিভিন্ন বিষয় আলোচনা হয় এবং আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের বিভিন্ন সম্ভাবনা ও চ্যালেঞ্জ তুলে ধরা হয়।

সম্মেলন শেষে তুরস্ক সফর ও সৌদি আরবে ওমরাহ পালন করে দেশে ফেরেন জামায়াতে ইসলামীর আমির। দেশে ফিরে বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি তাঁর সফরের বিভিন্ন দিক তুলে ধরেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page