1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন

অভিনয় থেকে সংসদে, সিরিয়ার পার্লামেন্টে জায়গা পেলেন অভিনেত্রী রোজিনা লাজকানি

বিনোদন ডেস্ক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬

গ্ল্যামার অঙ্গন থেকে রাজনীতিতে আসার ঘটনা নতুন নয়। এবার সিরিয়ার নতুন জাতীয় সংসদে জায়গা পেয়েছেন দেশটির জনপ্রিয় অভিনেত্রী রোজিনা লাজকানি। প্রেসিডেন্ট আহমাদ আল-শারা তাকে সরাসরি মনোনীত সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করেছেন।

সিরিয়ার নির্বাচনবিষয়ক উচ্চতর কমিটি নতুন ‘পিপলস অ্যাসেম্বলি’র সদস্যদের চূড়ান্ত তালিকা প্রকাশের পর বিষয়টি আলোচনায় আসে।

সিরিয়ার সংবিধান অনুযায়ী, প্রেসিডেন্টের সরাসরি ৭০ জন সংসদ সদস্য মনোনয়নের ক্ষমতা রয়েছে। দামেস্কে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নির্বাচন কমিটির কর্মকর্তা মোহাম্মদ তাহা আল-আহমদ জানান, সংসদে বিভিন্ন পেশা ও অভিজ্ঞতার মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতেই এই সদস্যদের মনোনয়ন দেওয়া হয়েছে। সেই তালিকায় স্থান পেয়েছেন ৩৬ বছর বয়সী অভিনেত্রী রোজিনা লাজকানি।

মনোনীত ৭০ সদস্যের মধ্যে ১৫ জন নারী রয়েছেন, যা মোট সদস্যের প্রায় ২১ দশমিক ৪ শতাংশ। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, সংসদে নারীদের অংশগ্রহণ বাড়ানোর লক্ষ্যেই এ প্রতিনিধিত্ব নিশ্চিত করা হয়েছে।

মধ্যপ্রাচ্যের বিনোদন অঙ্গনে পরিচিত মুখ রোজিনা লাজকানির জন্ম সিরিয়ার হামা শহরে। তিনি হায়ার ইনস্টিটিউট অব ড্রামাটিক আর্টস থেকে সিনোগ্রাফি বিষয়ে পড়াশোনা সম্পন্ন করেন। ২০১৩ সালে টেলিভিশন নাটকের মাধ্যমে অভিনয়জীবন শুরু করেন এবং পরবর্তীতে বিভিন্ন সিরীয় ও আরব ধারাবাহিকে অভিনয় করে পরিচিতি লাভ করেন।

বিশেষ করে জনপ্রিয় থ্রিলার সিরিজ আল-হায়বা-তে অভিনয়ের মাধ্যমে তিনি মধ্যপ্রাচ্যজুড়ে ব্যাপক পরিচিতি পান।

দীর্ঘদিন অভিনয়ের সঙ্গে যুক্ত থাকার পর এবার তিনি জাতীয় সংসদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।

রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, সংস্কৃতি ও বিনোদন অঙ্গনের পরিচিত ব্যক্তিদের সংসদে অন্তর্ভুক্ত করার মাধ্যমে প্রেসিডেন্ট আহমাদ আল-শারা বিভিন্ন সামাজিক গোষ্ঠীর প্রতিনিধিত্ব বাড়ানোর চেষ্টা করছেন। তবে রোজিনা লাজকানির রাজনৈতিক যাত্রা কতটা সফল হবে, তা সময়ই বলে দেবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page