1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন

সব বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে লেবার রুম বাধ্যতামূলক, নির্দেশ স্বাস্থ্য উপদেষ্টার

মিডিয়া ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ৬ জুলাই, ২০২৬

দেশের সব বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে স্বাভাবিক প্রসবের জন্য বাধ্যতামূলকভাবে লেবার রুম স্থাপনের নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণবিষয়ক উপদেষ্টা সরদার মো. সাখাওয়াত হোসেন।

সোমবার (৬ জুলাই) রাজধানীতে বাংলাদেশ মিডওয়াইফারি সোসাইটি আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নির্দেশনা দেন।

স্বাস্থ্য উপদেষ্টা বলেন, মাতৃস্বাস্থ্যসেবা উন্নয়ন এবং স্বাভাবিক প্রসবকে উৎসাহিত করতে প্রতিটি বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে লেবার রুম থাকতে হবে। পাশাপাশি স্বাভাবিক প্রসবসেবা নিশ্চিত করতে মিডওয়াইফ নিয়োগও বাধ্যতামূলক করা হবে।

তিনি জানান, নির্ধারিত সময়ের মধ্যে এসব নির্দেশনা বাস্তবায়ন করতে হবে। অন্যথায় নির্দেশনা অমান্যকারী হাসপাতাল ও ক্লিনিকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, প্রয়োজন হলে তাদের কার্যক্রমও বন্ধ করে দেওয়া হবে।

তিনি আরও বলেন, নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করতে এবং অপ্রয়োজনীয় অস্ত্রোপচার কমাতে সরকার স্বাভাবিক প্রসবের পরিবেশ ও সেবার মান উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page