1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
সর্বশেষঃ
সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশির সাজার তথ্য ছিল না বন্দি তালিকায় হামলা, মামলা ও বাড়িঘর ভাঙচুরের ক্ষত বয়ে বেড়াচ্ছেন বিএনপি নেতা দুলাল নাটোরে বাস-ট্রাক সংঘর্ষ: কৃষিপণ্যের বীজ কিনতে গিয়ে প্রাণ গেল শরীয়তপুরের ৫ ব্যবসায়ীর ২৭ অক্টোবর টোকিওতে জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান ইয়েমেনে সরকারি প্রশিক্ষণ শিবিরে হুথিদের হামলা, নিহত বেড়ে ৭৩ ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সমান অধিকার নিশ্চিত করতে হবে: প্রধানমন্ত্রী খিলক্ষেতে ডিবির অভিযান: ডিজে পার্টি ও মাদকের অভিযোগে আটক ৮৪ রংপুর-রাজশাহীর পর চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে কার্যক্রম শুরুর আহ্বান চীনের শীর্ষ ব্যাংকগুলোকে ডিসি সম্মেলনের আগে ডিসেম্বরে প্রথমবার ইউএনও সম্মেলনের পরিকল্পনা

নতুন চমকের ইঙ্গিত দিলেন শাকিব খান, ফিরছে ‘বরবাদ’ টিম

বিনোদন ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ৪ জুলাই, ২০২৬

ঢালিউড সুপারস্টার শাকিব খান আবারও নতুন চমকের আভাস দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি জানিয়েছেন, ‘বরবাদ’ টিম আবারও একসঙ্গে ফিরছে, যা নিয়ে ভক্তদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ।

বৃহস্পতিবার (২ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ছবি শেয়ার করেন শাকিব খান। ছবিতে ‘বরবাদ’ চলচ্চিত্রের পুরো টিমকে একসঙ্গে বৈঠকে অংশ নিতে দেখা যায়। শাকিব খানসহ টিমের অন্যান্য সদস্যদের হাস্যোজ্জ্বল উপস্থিতি নতুন কোনো পরিকল্পনার ইঙ্গিত দিচ্ছে।

ছবির ক্যাপশনে শাকিব খান লেখেন, ‘বরবাদ’ টিম আবার ফিরছে… Let’s make history again…। সংক্ষিপ্ত এই বার্তাই ভক্তদের মধ্যে নতুন সিনেমা বা বড় কোনো প্রকল্প নিয়ে জল্পনা-কল্পনার জন্ম দিয়েছে।

যদিও নতুন উদ্যোগ সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি শাকিব খান, তবে ‘আবারও ইতিহাস গড়ার’ ঘোষণা থেকে ধারণা করা হচ্ছে, ‘বরবাদ’ টিম বড় পরিসরের নতুন কাজ নিয়ে দর্শকদের সামনে হাজির হতে যাচ্ছে।

পোস্টটি প্রকাশের পরপরই ভক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা ও উচ্ছ্বাস প্রকাশ করেন। অনেকেই নতুন সিনেমার ঘোষণা কবে আসবে, তা জানতে আগ্রহ প্রকাশ করেছেন।

এখন ‘বরবাদ’ টিমের নতুন চমক কী—সেটি জানতে অপেক্ষা করতে হবে আনুষ্ঠানিক ঘোষণার।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page