1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন

বৈরী আবহাওয়ায় এইচএসসি পরীক্ষা স্থগিত হবে কি না, সিদ্ধান্ত আজ: শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: রবিবার, ১২ জুলাই, ২০২৬

দেশজুড়ে টানা বৃষ্টি, বন্যা ও জলাবদ্ধতার প্রেক্ষাপটে চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে নাকি স্থগিত করা হবে—এ বিষয়ে আবহাওয়ার সর্বশেষ পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

রোববার (১২ জুলাই) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫-এর ফল প্রকাশ অনুষ্ঠানের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী জানান, রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলের বৃষ্টিপাত ও সার্বিক পরিস্থিতি নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের বৈঠক হয়েছে। শনিবার (১১ জুলাই) থেকে ৬৪ জেলার জেলা প্রশাসক (ডিসি) এবং শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।

তিনি বলেন, কোথায় কী অবস্থা, তা মূল্যায়ন করেই পরীক্ষা নেওয়া বা স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। যেসব পরীক্ষা পেছাতে হতে পারে, সেগুলো পরবর্তীতে নেওয়ার প্রস্তুতিও রাখা হয়েছে।

মন্ত্রী আরও বলেন, “আজও আমরা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। কিছুক্ষণের মধ্যে আবার বৈঠক হবে। সর্বশেষ আবহাওয়ার পূর্বাভাস পাওয়ার পর প্রয়োজনীয় সিদ্ধান্ত জানানো হবে।”

এদিকে ভোলার চরফ্যাশনে এইচএসসি পরীক্ষায় নকল করতে না দেওয়াকে কেন্দ্র করে পরীক্ষা কেন্দ্রে হামলা ও ভাঙচুরের ঘটনায় শনিবার রাতে মামলা হয়েছে বলে জানান শিক্ষামন্ত্রী।

তিনি বলেন, মামলায় এখনো কোনো ব্যক্তির নাম উল্লেখ করা হয়নি। ভিডিও ফুটেজ পর্যালোচনা করে জড়িতদের শনাক্ত করা হবে এবং তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page