1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন

আজও ঢাকায় ভারী বৃষ্টির আশঙ্কা, মঙ্গলবার থেকে বাড়তে পারে উত্তরবঙ্গে বর্ষণ

আবহাওয়া ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ১৩ জুলাই, ২০২৬

রাজধানী ঢাকায় শনিবার রাত থেকে শুরু হওয়া টানা বৃষ্টির তীব্রতা সোমবার (১৩ জুলাই) পর্যন্ত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে আগামী মঙ্গলবার থেকে দেশের উত্তরাঞ্চলের জেলাগুলোতে বৃষ্টিপাত আরও বাড়তে পারে বলেও পূর্বাভাস দিয়েছে সংস্থাটি।

রোববার (১২ জুলাই) বিকেলে আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, গত শনিবার সন্ধ্যা ৬টা থেকে রোববার সন্ধ্যা ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ঢাকায় ১৭৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সাধারণত জুলাই মাসে রাজধানীতে গড়ে প্রায় ৩৭৫ মিলিমিটার বৃষ্টি হয়। সে হিসাবে মাত্র এক দিনেই মাসিক গড় বৃষ্টিপাতের প্রায় অর্ধেক হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সক্রিয় মৌসুমি বায়ুর সঙ্গে পশ্চিমা লঘুচাপের প্রভাব যুক্ত হওয়ায় দেশের মধ্যাঞ্চলে ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে। এর প্রভাবে ঢাকা, ফরিদপুর, মাদারীপুরসহ আশপাশের এলাকায় স্বল্প সময়ে ভারী থেকে অতি ভারী বর্ষণ হয়েছে। একই ধরনের আবহাওয়া বিরাজ করছে চট্টগ্রামেও।

এ কে এম নাজমুল হক বলেন, এপ্রিল ও মে মাসে বজ্রসহ বৃষ্টি সাধারণত বিচ্ছিন্নভাবে হলেও জুন ও জুলাইয়ে মৌসুমি বায়ু সক্রিয় থাকায় বৃষ্টিপাতের বিস্তৃতি অনেক বেশি হয়। ফলে একটি শহরের প্রায় সব এলাকাতেই বৃষ্টির প্রভাব দেখা যায়।

তিনি আরও জানান, চলতি মৌসুমে এটি ঢাকার সর্বোচ্চ ২৪ ঘণ্টার বৃষ্টিপাত হলেও অতীতের সর্বোচ্চ রেকর্ড নয়। আবহাওয়া অধিদপ্তরের সংরক্ষিত তথ্য অনুযায়ী, ঢাকায় এক দিনে সর্বোচ্চ ৩৪১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছিল ২০০৪ সালের ১৪ সেপ্টেম্বর। এছাড়া ২০০৯ সালের ২৮ জুলাই ৩৩৩ মিলিমিটার এবং ১৯৫৬ সালে ৩২৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছিল। সাম্প্রতিক সময়ে ২০২২ সালে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে ২৪ ঘণ্টায় ২৫৫ মিলিমিটার এবং ২০২৫ সালের ১ অক্টোবর ২০৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।

সর্বশেষ পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ স্থানে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এর মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page