1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
সর্বশেষঃ
পুলিশের তিন কর্মকর্তাকে বদলি ও পদায়ন মগবাজারে ভবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুই ইউনিট দীর্ঘদিন সমুদ্রে মার্কিন রণতরী, নাবিকদের মানসিক চাপ নিয়ে উদ্বেগ টাঙ্গাইলের মধুপুরে পারিবারিক বিরোধে ভাইয়ের হাতে ভাই নিহত বাংলাদেশে রবিউল আউয়ালের চাঁদ দেখা যায়নি, ঈদে মিলাদুন্নবী ২৬ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনে ৩ মনোনয়নপত্র জমা, প্রার্থী ২ জন ২০ আগস্ট মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি হিসেবে পাবে জাতি: চিফ হুইপ মির্জা ফখরুল রাষ্ট্রপতি প্রার্থী, মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ রদবদল গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৫ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ও উপসর্গ ১,০২৫ প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা রয়েছে: শামা ওবায়েদ

ট্রুথ সোশ্যালে আগাম পোস্ট বিক্রির উদ্যোগ, ট্রাম্পের বিরুদ্ধে মামলা

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬

ট্রুথ সোশ্যালে পোস্ট প্রকাশের আগেই তা দেখার ও বিক্রির বিতর্কিত উদ্যোগ বন্ধের দাবিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ আগস্ট) সিএনবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। নিউইয়র্কের ম্যানহাটন ডিস্ট্রিক্ট আদালতে দ্য ইন্টারসেপ্ট মিডিয়া ও ফ্রিডম অব দ্য প্রেস ফাউন্ডেশন যৌথভাবে দেওয়ানি মামলাটি দায়ের করেছে।

মামলার নথিতে বলা হয়েছে, সরকারি নীতি, সামরিক পদক্ষেপ কিংবা অন্যান্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে ট্রাম্প সামাজিক মাধ্যমে যেসব পোস্ট করেন, সেগুলো আর্থিক বাজারে প্রভাব ফেলতে পারে।

বাদী পক্ষের অভিযোগ, ট্রাম্পের মালিকানাধীন প্রতিষ্ঠানের মাধ্যমে মাসে প্রায় ১ লাখ ডলারের বিনিময়ে সরকারি তথ্য আগাম সরবরাহের এই ব্যবস্থা ‘অসাধারণ, দুর্নীতিগ্রস্ত ও অসাংবিধানিক’। অর্থের বিনিময়ে এ ধরনের বিশেষ সুবিধা দেওয়াকে যুক্তরাষ্ট্রের সংবিধানের প্রথম ও পঞ্চম সংশোধনীর লঙ্ঘন বলেও মামলায় দাবি করা হয়েছে।

ট্রুথ সোশ্যালের মূল প্রতিষ্ঠান ট্রাম্প মিডিয়া গত জুলাইয়ে ‘ট্রুথ এপিআই’ নামে নতুন একটি পরিষেবা চালু করে। এর মাধ্যমে ট্রাম্প ছাড়াও হোয়াইট হাউস, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, এফবিআই পরিচালক ক্যাশ প্যাটেল, হোয়াইট হাউস প্রেস সচিব ক্যারোলিন লেভিট, পরিবহন সচিব শন ডাফি ও স্বাস্থ্য সচিব রবার্ট কেনেডিসহ শীর্ষ ১০টি অ্যাকাউন্টের পোস্ট সাধারণ ব্যবহারকারীদের আগে পাওয়ার সুযোগ পান গ্রাহকরা।

ট্রাম্প মিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা কেভিন ম্যাকগার্ন জানান, ট্রুথ এপিআই গ্রাহকদের মিলিসেকেন্ডের ব্যবধানে প্রকাশ্য তথ্য সরবরাহ করে। এরই মধ্যে প্রতিষ্ঠানটি প্রতি মাসে ৬০ হাজার থেকে ১ লাখ ডলার মূল্যের ১০টিরও বেশি চুক্তি করেছে বলে জানা গেছে।

মামলায় ট্রাম্পের পাশাপাশি তার নির্বাহী সহকারী ন্যাটালি হার্প, হোয়াইট হাউসের ডেপুটি চিফ অব স্টাফ ড্যান স্ক্যাভিনো, প্রেসিডেন্টের কার্যালয় এবং হোয়াইট হাউস অফিসকেও আসামি করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page