1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন

সেন্সর ছাড়পত্র পেল থালাপতি বিজয়ের ‘জনা নায়াগান’, মুক্তি ২৪ জুলাই

বিনোদন ডেস্ক
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

দক্ষিণ ভারতীয় তারকা থালাপতি বিজয়ের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘জনা নায়াগান’ আনুষ্ঠানিকভাবে সেন্সর ছাড়পত্র পেয়েছে। ভারতের সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি) সিনেমাটিকে ‘এ’ (Adults Only) সার্টিফিকেট দিয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে প্রযোজনা প্রতিষ্ঠান কেভিএন প্রোডাকশনস

প্রযোজনা প্রতিষ্ঠান সামাজিক যোগাযোগমাধ্যমে জানায়, সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং নির্ধারিত সূচি অনুযায়ী আগামী ২৪ জুলাই বিশ্বব্যাপী সিনেমাটি মুক্তি পাবে।

‘জনা নায়াগান’কে ঘিরে দর্শকদের আগ্রহের অন্যতম কারণ, এটি থালাপতি বিজয়ের অভিনয় জীবনের শেষ সিনেমা হিসেবে বিবেচিত হচ্ছে। এর আগে তিনি ঘোষণা দিয়েছিলেন, এই চলচ্চিত্রের কাজ শেষ করে তিনি পূর্ণ সময় রাজনীতিতে মনোনিবেশ করবেন।

সিনেমাটির মুক্তির আগে বিভিন্ন জটিলতার মুখোমুখি হতে হয়েছে নির্মাতাদের। সেন্সর প্রক্রিয়া, কিছু আইনি বিষয় এবং সিনেমার একটি অসম্পূর্ণ সংস্করণ অনলাইনে ফাঁস হওয়ার ঘটনাও আলোচনায় আসে। পরে আইনি পদক্ষেপের মাধ্যমে বিষয়টি মোকাবিলা করা হয়।

এখনও পর্যন্ত ‘এ’ সার্টিফিকেট পাওয়ার নির্দিষ্ট কারণ আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। তবে ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সিনেমাটির কয়েকটি অ্যাকশন ও সহিংস দৃশ্যের কারণে এই শ্রেণিবিন্যাস দেওয়া হতে পারে। সেন্সর বোর্ডের কিছু পরামর্শ অনুযায়ী কয়েকটি সংলাপ ও দৃশ্যে পরিবর্তন আনার পর চূড়ান্ত ছাড়পত্র দেওয়া হয়েছে বলে জানা গেছে।

সব আনুষ্ঠানিকতা শেষ হওয়ায় এখন বড় পর্দায় মুক্তির অপেক্ষায় রয়েছে ‘জনা নায়াগান’। মুক্তির আগেই সিনেমাটি দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহের সৃষ্টি করেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page