1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষঃ
ইশরাককে পদত্যাগের নির্দেশের খবর গুজব, দাবি প্রতিমন্ত্রীর ইশরাককে পদত্যাগের নির্দেশের গুঞ্জন, দাবি নাকচ করলেন প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফকে গুলি করে হত্যাচেষ্টার দাবি, আটক ১ ৭ জানুয়ারি শুরু হচ্ছে অমর একুশে বইমেলা ২০২৭ অষ্টমী পূজা উপলক্ষে সোমবার বন্ধ থাকবে দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান সাইবার সুরক্ষা আইনে মতামত ও রাজনৈতিক সমালোচনায় শাস্তি না দেওয়ার সুপারিশ সম্পাদক পরিষদের মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: সৌদি রাষ্ট্রদূতকে ডেকে কারণ জানতে চাইল ঢাকা পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে একযোগে বদলি ও পদায়ন রাঙামাটির কৃতি সন্তান মো. সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ ফুটপাথ দখলমুক্ত হওয়ায় স্বস্তি, অভিযান অব্যাহত রাখার দাবি নগরবাসীর

ইরানের কাছে পাল্টা ক্ষতিপূরণ দাবি করবেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬

ইরানের সঙ্গে চলমান সংঘাতকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলায় ক্ষয়ক্ষতির জন্য তেহরান ক্ষতিপূরণ দাবি করার পর এবার ইরানের কাছেও পাল্টা ক্ষতিপূরণ দাবি করার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বিবৃতিতে ট্রাম্প বলেন, ইরান যে ক্ষতিপূরণের দাবি তুলেছে, তা আগে কোনো আলোচনা বা বৈঠকে তারা উল্লেখ করেনি।

ট্রাম্প জানান, ইরানের বিভিন্ন হামলা ও সংঘাতে নিহত ও আহতদের জন্য যুক্তরাষ্ট্রও তেহরানের কাছে ক্ষতিপূরণ দাবি করবে। এর মধ্যে ইউএসএস কোল হামলায় নিহতদের পরিবার এবং বিভিন্ন সংঘাতে নিহত ব্যক্তিদের পরিবারও রয়েছে বলে উল্লেখ করেন তিনি।

মার্কিন প্রেসিডেন্ট আরও দাবি করেন, গত ৫০ বছরে ইরানে নিহত বিক্ষোভকারীদের পরিবার এবং সাম্প্রতিক পাঁচ মাসে নিহত ৫২ হাজার মানুষের পরিবারকেও ইরানের ক্ষতিপূরণ দেওয়া উচিত।

ভবিষ্যতে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যেকোনো আলোচনায় ক্ষতিপূরণের বিষয়টি অন্তর্ভুক্ত করার জন্য তিনি তার প্রতিনিধিদের নির্দেশ দিয়েছেন বলেও জানান ট্রাম্প।

ট্রাম্পের এই বক্তব্য এমন সময়ে এসেছে, যখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক হামলায় ক্ষয়ক্ষতির জন্য ইরান ক্ষতিপূরণের দাবি তুলেছে। ফলে দুই দেশের মধ্যে সম্ভাব্য ভবিষ্যৎ আলোচনায় ক্ষতিপূরণের বিষয়টি গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠতে পারে।

সূত্র: আল জাজিরা

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page