1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
সর্বশেষঃ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তাসনিম সিরাজের পাশে শিক্ষক নেটওয়ার্ক, সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জাতীয় দলের ক্যাম্প ছাড়ায় রোনালদোকে সাময়িক নিষিদ্ধ করল পর্তুগাল রিয়াদে ফ্লাইট বন্ধ, বিমান বাংলাদেশের দুই ফ্লাইট স্থগিত পথে দুর্ঘটনার কবলে তানজিন তিশার গাড়ি রিয়াদ বিমানবন্দরে আবারও হামলা, বন্ধ উড়োজাহাজ চলাচল বিদ্যুৎ বিভাগের ৪১ প্রকল্পে বরাদ্দ ১৮ হাজার কোটি টাকা ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, গুরুত্ব পাবে বিনিয়োগ ইরান যুদ্ধ শেষ হলেই হু হু করে কমবে তেলের দাম: ট্রাম্প সৌরবিদ্যুতে চলবে ফ্রিজ-এসি-টিভি, ‘সোলার ইকোসিস্টেম’ চালু করল ওয়ালটন হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ৮ শিশুর মৃত্যু

বিদ্যুৎ বিভাগের ৪১ প্রকল্পে বরাদ্দ ১৮ হাজার কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

২০২৬-২৭ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) বিদ্যুৎ বিভাগের ৪১টি চলমান উন্নয়ন প্রকল্পে মোট ১৮ হাজার ১০৬ কোটি ১৯ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে। বৈদেশিক সহায়তা, সরকারি অর্থায়ন ও সংশ্লিষ্ট সংস্থার নিজস্ব তহবিল থেকে এ অর্থ ব্যয় করা হবে।

বরাদ্দের মধ্যে প্রকল্প সাহায্য বা বৈদেশিক উৎস থেকে ১০ হাজার ৬৫৩ কোটি টাকা, সরকারি অর্থায়নে ৪ হাজার ৭১ কোটি ৩৯ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়নে ৩ হাজার ৩৮১ কোটি ৮০ লাখ টাকা রাখা হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির প্রথম বৈঠকে এসব তথ্য জানানো হয়। কমিটির সভাপতি মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপুর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে মন্ত্রণালয়ের কার্যক্রম ও বাজেট বরাদ্দ পর্যালোচনা করা হয়।

গ্যাস, কয়লা ও তরল জ্বালানিতে বিদ্যুৎ উৎপাদন

বৈঠকে দেশের বিভিন্ন জ্বালানিনির্ভর বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন সক্ষমতা ও প্রকৃত উৎপাদনের তথ্য তুলে ধরা হয়।

এতে জানানো হয়, দেশে গ্যাসভিত্তিক বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ১২ হাজার ২২ মেগাওয়াট। এর বিপরীতে প্রকৃত উৎপাদন হচ্ছে ৪ হাজার থেকে ৫ হাজার মেগাওয়াট।

কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ৬ হাজার ৯২৭ মেগাওয়াট। এ উৎস থেকে প্রকৃত উৎপাদন হচ্ছে ৫ হাজার থেকে ৬ হাজার মেগাওয়াট। অন্যদিকে, তরল জ্বালানিভিত্তিক বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ৬ হাজার ৪০৯ মেগাওয়াট হলেও প্রকৃত উৎপাদন হচ্ছে আড়াই হাজার থেকে ৩ হাজার মেগাওয়াট।

ছাদভিত্তিক সৌরবিদ্যুতের উদ্বৃত্ত ইউনিটে ১০ টাকা ৫০ পয়সা

বৈঠকে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থার মাধ্যমে উৎপাদিত উদ্বৃত্ত বিদ্যুতের মূল্য নির্ধারণের বিষয়েও তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ২০২৭ সালের ২৮ ফেব্রুয়ারির মধ্যে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনকারী গ্রাহকেরা ২০৩০ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত জাতীয় গ্রিডে সরবরাহ করা উদ্বৃত্ত বিদ্যুতের প্রতি ইউনিটের জন্য ১০ টাকা ৫০ পয়সা পাবেন।

এ ছাড়া ছাদভিত্তিক সৌর প্যানেল থেকে কী পরিমাণ বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে, তা পরবর্তী বৈঠকে উপস্থাপনের সুপারিশ করেছে সংসদীয় কমিটি। কমিটির পক্ষ থেকে উত্থাপিত কয়েকটি প্রশ্নের উত্তরও আগামী বৈঠকে উপস্থাপনের সুপারিশ করা হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন যারা

বৈঠকে কমিটির সদস্য ও মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদ, রফিকুল ইসলাম হিলালী, এস এম জাহাঙ্গীর হোসেন, নায়াব ইউসুফ আহমেদ, মমতাজ আলো, মোহাম্মদ নাজিবুর রহমান এবং মো. আবুল হাসনাত অংশ নেন।

বৈঠকের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করা হয়। পরে কমিটির সভাপতি ও সদস্যদের সঙ্গে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তাদের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়।

এ সময় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব, মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তরের প্রধান এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page