1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
সর্বশেষঃ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তাসনিম সিরাজের পাশে শিক্ষক নেটওয়ার্ক, সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জাতীয় দলের ক্যাম্প ছাড়ায় রোনালদোকে সাময়িক নিষিদ্ধ করল পর্তুগাল রিয়াদে ফ্লাইট বন্ধ, বিমান বাংলাদেশের দুই ফ্লাইট স্থগিত পথে দুর্ঘটনার কবলে তানজিন তিশার গাড়ি রিয়াদ বিমানবন্দরে আবারও হামলা, বন্ধ উড়োজাহাজ চলাচল বিদ্যুৎ বিভাগের ৪১ প্রকল্পে বরাদ্দ ১৮ হাজার কোটি টাকা ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, গুরুত্ব পাবে বিনিয়োগ ইরান যুদ্ধ শেষ হলেই হু হু করে কমবে তেলের দাম: ট্রাম্প সৌরবিদ্যুতে চলবে ফ্রিজ-এসি-টিভি, ‘সোলার ইকোসিস্টেম’ চালু করল ওয়ালটন হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ৮ শিশুর মৃত্যু

রিয়াদ বিমানবন্দরে আবারও হামলা, বন্ধ উড়োজাহাজ চলাচল

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও হামলার ঘটনা ঘটেছে। শনিবার (১০ অক্টোবর) হামলার পর বিমানবন্দরটি খালি করা হয় এবং সেখানে উড়োজাহাজ চলাচল বন্ধ রাখা হয়। বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) এ তথ্য জানিয়েছেন আঞ্চলিক দুই কর্মকর্তা।

নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তারা জানান, হামলার পর বিমানবন্দরের আকাশপথে উড়োজাহাজ চলাচল স্থগিত করা হয়। প্রকাশ্যে কথা বলার অনুমতি না থাকায় তাঁরা নিজেদের পরিচয় প্রকাশ করতে চাননি।

এর দুই দিন আগে একই বিমানবন্দরে হামলায় একজন পাইলটসহ তিন সৌদি নাগরিক নিহত হন। গত এক সপ্তাহে বিমানবন্দরটি কয়েক দফা হামলার লক্ষ্যবস্তু হয়েছে। প্রতিবেশী ইয়েমেনে ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে সৌদি নেতৃত্বাধীন জোটের বড় ধরনের সামরিক অভিযান শুরুর পর এসব হামলার ঘটনা ঘটে।

এর আগে সংঘটিত হামলাগুলোর দায় স্বীকার করেছিল হুতিরা। বুধবারের এক হামলায় সুদানের এক নাগরিক নিহত হন। তবে শনিবারের হামলার বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি গোষ্ঠীটি।

এদিকে, বিমানবন্দর কর্তৃপক্ষ যাত্রীদের সতর্ক করে যাত্রার আগে সংশ্লিষ্ট এয়ারলাইনসের সঙ্গে যোগাযোগ করে ফ্লাইটের সর্বশেষ অবস্থা জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে।

অন্যদিকে, ইয়েমেনে হুতি বিদ্রোহীদের সঙ্গে সৌদি-সমর্থিত ইয়েমেনি সরকারের অনুগত বাহিনীর লড়াই আরও তীব্র হয়েছে। লোহিত সাগর উপকূলে হুতিদের সাম্প্রতিক অগ্রগতি ঠেকাতে সরকারি বাহিনীকে বিমান সহায়তা দিচ্ছে সৌদি নেতৃত্বাধীন জোট। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই নৌপথ আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি পরিবহনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং হরমুজ প্রণালির বিকল্প পথ হিসেবেও ব্যবহৃত হতে পারে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page