1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
সর্বশেষঃ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তাসনিম সিরাজের পাশে শিক্ষক নেটওয়ার্ক, সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জাতীয় দলের ক্যাম্প ছাড়ায় রোনালদোকে সাময়িক নিষিদ্ধ করল পর্তুগাল রিয়াদে ফ্লাইট বন্ধ, বিমান বাংলাদেশের দুই ফ্লাইট স্থগিত পথে দুর্ঘটনার কবলে তানজিন তিশার গাড়ি রিয়াদ বিমানবন্দরে আবারও হামলা, বন্ধ উড়োজাহাজ চলাচল বিদ্যুৎ বিভাগের ৪১ প্রকল্পে বরাদ্দ ১৮ হাজার কোটি টাকা ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, গুরুত্ব পাবে বিনিয়োগ ইরান যুদ্ধ শেষ হলেই হু হু করে কমবে তেলের দাম: ট্রাম্প সৌরবিদ্যুতে চলবে ফ্রিজ-এসি-টিভি, ‘সোলার ইকোসিস্টেম’ চালু করল ওয়ালটন হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ৮ শিশুর মৃত্যু

ইরান যুদ্ধ শেষ হলেই হু হু করে কমবে তেলের দাম: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

ইরান যুদ্ধ শেষ হলেই আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম দ্রুত কমে যাবে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তেল পরিশোধনকারী প্রতিষ্ঠান ও খুচরা বিক্রেতাদের এখন থেকেই দাম কমানোর আহ্বান জানিয়েছেন তিনি।

শুক্রবার (৯ অক্টোবর) নিউইয়র্কের সিরাকিউজে এক নির্বাচনী সমাবেশে এসব কথা বলেন ট্রাম্প।

তিনি দাবি করেন, যুদ্ধ শুরুর আগে হরমুজ প্রণালি দিয়ে যে পরিমাণ তেল পরিবহন করা হতো, বর্তমানে তার চেয়েও বেশি তেল এ পথ দিয়ে আসছে। এ প্রসঙ্গে তেল পরিশোধনকারী প্রতিষ্ঠান ও খুচরা বিক্রেতাদের উদ্দেশে ট্রাম্প বলেন, ‘এখনই আপনাদের দাম কমানো শুরু করা উচিত।’

এ সময় হরমুজ প্রণালির ওপর যুক্তরাষ্ট্রের সম্পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে বলেও দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট।

গত ফেব্রুয়ারির শেষ দিকে ইরানে যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এর জবাবে ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন স্থাপনা লক্ষ্য করে ব্যাপক হামলা চালায় ইরান। তিন দেশের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর আন্তর্জাতিক জ্বালানি তেলের বাজারে অস্থিরতা দেখা দেয়।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালিতে তেল সরবরাহ ব্যাহত হওয়ায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়তে থাকে। এর প্রভাব পড়ে বিশ্ব অর্থনীতিতেও।

এ পরিস্থিতিতে ট্রাম্পের বক্তব্য অনুযায়ী, যুদ্ধের অবসান ঘটলে তেলের সরবরাহ পরিস্থিতির উন্নতি এবং দাম কমার সম্ভাবনা তৈরি হতে পারে। তবে আন্তর্জাতিক বাজারে তেলের দাম কতটা কমবে, তা সরবরাহ পরিস্থিতি, পরিবহনব্যবস্থা ও বাজারের অন্যান্য পরিস্থিতির ওপর নির্ভর করবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page