1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:০৩ অপরাহ্ন

জামায়াত-এনসিপি দেশ অস্থিতিশীল করার চেষ্টা করছে: রাশেদ খান

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

সেপ্টেম্বরে চট্টগ্রাম অভিমুখে জামায়াত-এনসিপির লংমার্চের ঘোষণা এবং ডিসেম্বরে আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার পথ তৈরির অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।

শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে ঝিনাইদহ সদর উপজেলায় একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

জামায়াতের এমপি আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের বক্তব্যের সমালোচনা করে রাশেদ খান বলেন, ‘জামায়াতের এমপি বলেছেন, বিএনপি সরকার নাকি আওয়ামী লীগের চেয়ে বিরোধী দলের সঙ্গে খারাপ আচরণ করছে। আমি জামায়াত নেতার এ বক্তব্যের ধিক্কার জানাই। জামায়াত-এনসিপি আওয়ামী লীগকে নিয়ে রাজপথে নামার চেষ্টা করছে। জনগণ তাদের মেনে নেবে না।’

তিনি বলেন, ‘এনসিপি যেদিন জামায়াতের সঙ্গে যোগ দিয়েছে, সেদিনই তারা ধ্বংস হয়ে গেছে। এখন সবাই বলে, যাহাই জামায়াত, তাহাই এনসিপি। জামায়াত-এনসিপি মিলে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে। তারা আওয়ামী লীগকে সঙ্গে নিয়ে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে।’

রাশেদ খান আরও বলেন, ‘তারা যদি দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালায়, তাহলে বাংলাদেশপন্থী জনগণ তাদের বরদাশত করবে না।’

জামায়াত-এনসিপির এমপিদের সমালোচনা করে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী বলেন, ‘তারা সংসদে সরকারি দলের এমপিদের মতো সুবিধা চাইছে। তারা কি সুবিধা পাচ্ছে না? জামায়াত ১৭ বছর তাদের কার্যালয়ের তালা খুলতে পারেনি। তারা এখন আওয়ামী লীগকে সঙ্গে নিয়ে সরকার পতন করে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে। জনগণ জামায়াত-এনসিপির সেই স্বপ্ন পূরণ করতে দেবে না।’

সংসদে বিরোধী দলের ভূমিকা নিয়েও মন্তব্য করেন তিনি। রাশেদ খান বলেন, ‘সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য চলাকালে ১১ দলীয় জোটের এমপিরা বিরোধিতা ও হট্টগোল করেছেন। বিরোধী দলের এমপিরা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে গুমের ঘটনা নিয়ে প্রশ্ন করছেন। তারা একদিকে গুম কমিশনে গুমের ঘটনায় বিচার চাইছেন, অন্যদিকে সালাহউদ্দিন আহমেদের গুমের ঘটনা নিয়ে অপপ্রচার চালাচ্ছেন। এটাই জামায়াতের চরিত্র।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page