1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
সর্বশেষঃ
তরুণদের বিনামূল্যে অনলাইন কোচিং ও এআই প্রশিক্ষণের ঘোষণা মোদির হাতীবান্ধায় ট্রাকের ধাক্কায় অটোরিকশার দুই যাত্রী নিহত নোয়াখালীতে দেশীয় তৈরি একনলা বন্দুক উদ্ধার, গ্রেপ্তার ২ ২ হাজার ১০০ কোটি টাকায় ৭০ হাজারের বেশি শিক্ষককে অবসর ও কল্যাণ ভাতা: শিক্ষামন্ত্রী ডারউইন টেস্টে ইতিহাসের হাতছানি, অস্ট্রেলিয়াকে চাপে রেখে জয় দেখছে বাংলাদেশ মেসির বাবার মৃত্যুতে রোনালদোর সমবেদনা, ইনস্টাগ্রামে গড়ল নতুন রেকর্ড মিশিগানে বন্দুকধারীর গুলিতে নিহত ৫, সন্দেহভাজনের মরদেহ উদ্ধার বিএনপির জাতীয় স্থায়ী কমিটিতে নতুন চার নেতা বুড়িশ্বর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে জিলু চৌধুরীর গণসংযোগ ১৫ আগস্টে ধানমন্ডি ৩২ নম্বরে পুলিশের কঠোর নিরাপত্তা, ফুল দিতে আসা যুবলীগ কর্মী আটক

মিশিগানে বন্দুকধারীর গুলিতে নিহত ৫, সন্দেহভাজনের মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে বন্দুকধারীর গুলিতে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে পুলিশ তল্লাশি চালিয়ে হামলায় জড়িত সন্দেহভাজন এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে।

মিশিগান রাজ্য পুলিশ জানায়, শুক্রবার স্থানীয় সময় সকাল ১১টা ৪০ মিনিটের দিকে মিসৌকি কাউন্টির একটি বাড়িতে গোলাগুলির ঘটনা ঘটে। খবর পেয়ে টহল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তিনজনের মরদেহ ও একজন আহত ব্যক্তিকে উদ্ধার করে।

পুলিশের তদন্তে গোলাগুলির সঙ্গে জড়িত সন্দেহে ৩৯ বছর বয়সী চাদ হিকম্যান নামের এক ব্যক্তিকে শনাক্ত করা হয়। তবে পুলিশের টহল দল ঘটনাস্থলে পৌঁছানোর আগেই তিনি সেখান থেকে চলে যান। তাকে আটক করতে এলাকাটিতে ব্যাপক তল্লাশি অভিযান শুরু করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

অভিযানের একপর্যায়ে পুলিশ পার্শ্ববর্তী একটি বাড়ি থেকে আরও একজনের মরদেহ উদ্ধার করে।

পরবর্তীতে হোয়াইটলক লেকের কাছে একটি বনাঞ্চলের পাশে হিকম্যানের ব্যবহৃত গাড়ির সন্ধান পান পুলিশ সদস্যরা। গাড়িটির ভেতর থেকে চাদ হিকম্যান এবং আরও একজনের মরদেহ উদ্ধার করা হয়।

মিশিগান রাজ্য পুলিশের কর্মকর্তা লেফটেন্যান্ট অ্যাশলে মিলার জানান, আকস্মিক এই সহিংসতার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগের প্রক্রিয়া চলমান থাকায় তাৎক্ষণিকভাবে ভুক্তভোগীদের নাম ও পরিচয় প্রকাশ করা হয়নি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page