1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন

সিরিয়ায় মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির, নিহত সেনাদের প্রতিশোধ নেওয়ার ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত: শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, সিরিয়ার আল-তানফ অঞ্চলে অবস্থিত একটি মার্কিন-সমর্থিত বিশেষ অভিযান কমান্ড সেন্টারে আকস্মিক হামলা চালানো হয়েছে। ইরানশাহর এলাকায় নিহত সেনাদের প্রতিশোধ হিসেবে এ হামলা পরিচালনা করা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

শুক্রবার (১৭ জুলাই) আইআরজিসির জনসংযোগ বিভাগ প্রকাশিত ‘অপারেশন নাসর-২’-এর ১৯ নম্বর বিবৃতিতে এ দাবি করা হয়।

বিবৃতিতে বলা হয়, আইআরজিসির মহাকাশ বাহিনী ‘আবু আবদুল্লাহ আল-হুসেইন (আ.)’ কোডনামে পরিচালিত অভিযানের মাধ্যমে সিরিয়ার আল-তানফ এলাকায় অবস্থিত শত্রুপক্ষের বিশেষ অভিযান কমান্ড সেন্টার লক্ষ্য করে হামলা চালায়। সংস্থাটির ভাষ্য অনুযায়ী, ইরানশাহরের বাম্পুর এলাকায় নিহত সেনাদের স্মরণে এবং তাদের হত্যার প্রতিশোধ হিসেবে এ অভিযান পরিচালিত হয়েছে।

আইআরজিসির দাবি, হামলায় একটি রাডার ব্যবস্থা এবং কয়েকটি বিশেষ অভিযান পরিচালনাকারী হেলিকপ্টার ধ্বংস হয়েছে। এছাড়া এতে বিপুলসংখ্যক মার্কিন সেনা নিহত হয়েছেন বলেও তারা দাবি করেছে।

তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত আইআরজিসির এসব দাবির বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। স্বাধীনভাবেও হামলার ক্ষয়ক্ষতি বা হতাহতের তথ্য যাচাই করা সম্ভব হয়নি।

বিবৃতিতে আরও বলা হয়, হরমুজ প্রণালির ওপর ইরানের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে এবং যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তাদের অবস্থান অব্যাহত থাকবে। পাশাপাশি আইআরজিসি হুঁশিয়ারি দিয়ে দাবি করেছে, মার্কিন সামরিক পদক্ষেপ অব্যাহত থাকলে ওই অঞ্চল দিয়ে তেল ও গ্যাস রপ্তানি বাধাগ্রস্ত করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page